somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোধ

০৩ রা মে, ২০২২ সন্ধ্যা ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হঠাৎ ফোঁপানির শব্দে আটকে গেল খাওয়া।
চাঁদরাত; বারোটার কাটা ছুঁই ছুঁই
আলু ভর্তা মেখে বসেছি সবে, আলসেমিতে মাছ-মাংস থুই।
বারোটার কাটা ছুঁই ছুঁই!
আতশের বাজিতে বাজিতে আঁতকে ওঠা শহর এখন মোটামুটি শান্তই।
চাঁদরাত; বারোটার কাটা ছুঁই ছুঁই!
দোহাই টেনে নাড়ির টানের নিজেরি বাড়িতে বেড়াতে গেছে অনেকেই
দু'কোটির জ‍্যামের শহর শান্তিতে খেলিছে আজি থই থই।
আবার! আবার হঠাৎ ফোঁপানির শব্দ; কোই কোই?

মেসের মার্জারে কাঁদে হয়তো, মা ছেড়েছে বোধহয় আগের মতই
চাঁদরাত; বারোটার কাটা ছুঁই ছুঁই!

ফোঁপানির শব্দ আবার, না না__বিড়াল তো নয়, এ আর কো'ই
টবের মরিচ গাছটাই হবে, পানি নেই___ কিন্তু আমি তার কী হই?
মরিচ মজেছে টুইটুম্বুর পানিতে, কিন্তু কাঁদে কে? কে কাঁদে? কোই?
মাঝরাত! একেলা! বারোটার কাটা ছুঁই ছুঁই!
ফোঁপানির ফোকড়ে একেলা না চাপা পড়ে যাই, সই!

... বুঝেছি! রান্না বন্ধ মেসের গত দিন কয়
খাবারের অভাবে ছেলে কাঁদে টিকটিকির__আর কেউ নয়।
দিয়ে দেখি উঁকি। ওরে বাবা! একি!
মা-ছেলে মিলে তাড়াতাড়ি গিলে স্বপনে ঘুরিছে ভেস্ত-স্বর্গ দেখি!
কিন্তু... ফোঁপানির শব্দ!
নাহ্! মুসিবতে জব্দ, শেষ হবে না-নাকি?
দুপুরে দেইনি চড়ুইয়ের চাল খেতে ঠিকি
যাইহোক, রাতে কবে চড়ুইয়ের শুনি ডাকিডাকি?

চুলোয় যাকগে সব, আমি আগে খেয়ে নেই
চাঁদরাত; পেরিয়েছে মাঝরাত, ধাবমান তুরগে সাওয়ার হই।

মুখে পুরে ভাত ভাবি কিয়া বাত, ফোঁপানি ফুসছে যেন কানের গোড়ায়!
চেয়ে দেখি থালে আলু-পেঁয়াজ সকলে গ্রাসে গ্রন্থের বদলে নিশ্চল-ঠায়!
তাহাদেরি অনুসারী আঁখি করি প্রসারি আমারি থালার কোণায়
এক মরিচের কুচি গেয়ে দুখ্ শুচি উথলি ভাসে অশ্রু নোনায়।
সাথি সবে কেবলি ঢালিছে অভয়ের ডালি "তুমিও যাইবে গ্রাসে"
কিন্তু সে কুচি, থমকে রোদন উছাসি অপাঙতেয় হইবার ত্রাসে।

আমি বলি হেসে, ওরে নাদান কিসে, নিজেরে ছোট ভাবায়?
যাহারে ভাবিছো নিচু সেই সব থেকে উঁচু; গেঁথেছিস দেখ কবিতায়।


ঈদ মোবারক।
___২০ বৈশাখ, ১৪২৯।
ছবি: পিন্টারেস্ট।
[দুপুরে খেতে বসে হঠাৎ করে মনে পড়ল পৃথিবীর সব গল্প নাকি লেখা শেষ।
তখনই থালায় মরিচের এক কুচি হেসে উঠে বলল, কবিতা চিরন্তন।
তার সেই হাসির যুক্তিতে।]
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০২২ সন্ধ্যা ৬:১৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×