somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অধীর পাখি পুষি কেনে?

১৪ ই মে, ২০২২ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অরিজিনাল আইডি কিনা জানি নে, তবে অধিকাংশ উঠতি বয়সেরা শেয়ার করছে তাই মনে হলো ভুলটা নিয়ে কথা বলা দরকার।

আমার, আপনার, তার বা অন‍্য যে কারোরই জীবনের প্রশ্নপত্র আলাদা, স্বতন্ত্র। আপনার দায়িত্বে আমাকে কিংবা আমার জায়গায় আপনাকে বা আর যাকেই দেয়া হোক না কেন, পারবে না। আমার কাজ আমাকেই করতে হবে, তেমনি আপনারটা আপনাকে।
তবে অপরেরটা থেকে আমি শিক্ষা নিয়ে আমার নিজের সমস্যা সমাধানে কাজে লাগাতে পারি। এটাই করতে হয়।

তাই অন‍্যের জীবনের-সমস্যা সমাধানের-উত্তরপত্র কপি না করে তার নিহিতার্থ শিখে নেয়াটাই সবচেয়ে দরকারি। আমরা নিজের জীবনে তখনই ফেল করি যখন অন‍্যেরটা কপি করে নিজের জীবনে লাগাতে যাই। ক্রাশ করে তখন।

আরেকটি কথা, আমরা পছন্দ করি ঝামেলাহীন জীবন। কিন্তু জীবন তো আসলে উত্থান-পতনের, দিন-রাতের, মল-নির্মলের, সাদা-কালোর... হিত-বিপরীত জিনিসে ভরা এ ধরা। পৃথিবীতে এমন একটা জিনিস খুঁজে বের করেন তো যার জোড়া নেই? ভালো-মন্দ, দিন-রাত, ছেলে-মেয়ে, আকাশ-পাতাল...এমনি। আছে? নেই।
তাহলে শুধু সুখ, শান্তি, আশা___কেমনে করি আশা?

একমাত্র মৃত্যুর পরে ঝুট ঝামেলা নেই।
একমাত্র স্বর্গে বাঁধা-বিপত্তি, বিফলতা নেই। নেই রোগ-শোক, ঠগ-বাটপার!
জীবনের বৈশিষ্ট্যই হচ্ছে বাধা-বিপত্তির, দুঃখ-সুখের, সফলতার-বিফলতার, উৎকৃষ্ট-নিকৃষ্টের, নিচ-মহতের!

আরেকটা বিষয়ে খেয়াল করেন, অতীত জীবনের কোনো একটা সুখানুভূতি মনে করুন। ঘটনা না, অনুভূতি। কেমন ভালোলাগার অনুভূতি হয়েছিল ___সেটা। কী, হাতড়াচ্ছেন,___তাই তো?
এবার উল্টোটা করেন; একটা দুখানুভূতির খোঁজ করেন। দেখবেন সহজেই পেয়ে যাবেন। এমনকি একাধিক হৃদয় মোচড় দেয়া অনুভূতিই পেয়ে যেতে পারেন। একটু চিন্তা করলেই দেখবেন যে, এই হৃদয় মোচড় দেয়া অনুভূতিগুলোর জন‍্যেই আজকের অবস্থানে (ভালো/মন্দ) আপনি। ওই সুখানুভূতির জন‍্যে কিন্তু না।
দুখ্, কষ্টই আমাদেরকে পরিণত করে।

এবার একটা ম‍্যাজিক দেখেন, অতি পুরাতন দুঃখের স্মৃতিগুলো (প্রেম বিচ্ছেদ, পিতা-মাতা বিয়োগ, সন্তান বিয়োগ, এমনকি পোষা প্রাণির মৃত্যু...ইত্যাদির) স্মরণ এখন মনকে মধুর করে তোলে। এই মধুরতা আবার মিষ্টি নির্ভর করবে কত বড় দু'খের ছিল সেটা। আর আপনার উত্তরণ কত কষ্টের মধ‍্যে দিয়ে হয়েছিল তার ওপরে। যত বড় আর যত পুরনো কষ্ট ততই সেটার স্মরণে মন মধুরে ভরে! যেন পুরনো মদ, যত পুরনো তত নেশা ধরে।

দুঃখের মধ‍্যে, কষ্টের মধ‍্যে না পড়লে আজকের আপনার আমার নিজের একটা গল্পও থাকতো না।

যাইহোক, সবাই যার যার জায়গায় যুদ্ধ করছে। অন‍্যকে নিজের সাথে তুলনা করতে যাওয়াটা ঠিক না। আমি শুধু বাধা-বিপত্তে অস্থির না হয়ে, হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যাবার কথাটা বলতে চাইছি।
শুধু বলতে চাইছি, অন‍্যের কথা, কাজ, চিন্তা__ নিজের জীবনে প্রয়োগের আগে খেয়াল করা দরকার "কতটুকু আমার জন‍্যে দরকারি!"
আমি শুধু বলতে চাইছি___

সবাই কেনে বুকের কোণে
একটা করে অধীর পাখি পুষছে মনে?
বৃষ্টি কাদার মাঝে ছাড়া
ফুলের হাসির ছড়া ছড়া
যায় পাওয়া যায় কোন্ খানে?
তাও কেনে ভাই একটা করে
অধৈর্যেরি অধীর পাখি পুষছি মনে?
পুষছি কেনে?
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২২ দুপুর ২:২৪
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব হারিয়েও বেঁচে থাকা: একজন রোকসানা রুমার নিঃসঙ্গ গল্প

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬


জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে... ...বাকিটুকু পড়ুন

মিটারে টাকা ভরতে গিয়ে এ কি হলো আমার সাথে। না পড়লে চরম মিস।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১২

বিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×