somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোলার ডায়েরি

০৩ রা জুন, ২০২২ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

___"শ্যামলী থিকা; নীলক্ষেত। স্টুডেন্ট।"___ কথা লক্ষ্য করে চেয়ে দেখি কন্ডাক্টর মামা বেজার মুখে টাকাটা নিয়ে অন‍্য যাত্রীর দিকে এগুচ্ছেন।

ফোনের দড়ি কানে গুঁজে বাসের জানালায় মুখ বুজে শুক্লপক্ষের দ্বাদশীতে চোখ রেখে ফিরছিলাম। অগ্রীম টিকিট কিনতে গিয়েছিলাম ঈদের। বাস মালিকে রাতারাতি সংসদের চালকে পরিণত হবার হাতাহাতিতে টিকেট বিক্রি বন্ধ রেখেছে তাদের। আবার যেতে হবে তাই। এই ছন্নছাড়া প‍্যাড়ার শহরে কোন ন‍্যাড়ায় একাধিকবার জ‍্যামের বেলতলায় যেতে চায়? তার ওপরে আবার এই কাঁঠাল পাকা গরমে! মেজাজ তো ভাই থাকবেই চড়ে চরমে। পাশের সিটে ভোলা। বাসেই দেখা; কন্ডাক্টরকে উদ্দেশ্য করে কথাগুলো ওর-ই বলা।

হাফ-ভাড়া দিতে চাওয়ায় মনটা আরো গেল খিচড়ে। রাতের কাঁটা আছে এখন সাড়ে আটটার ঘাড়ে চড়ে! দিতি ওরে অরিজিনাল ভাড়াটা; আরো ৫ টা টাকা বেশি! নীতি-ফিতীর কথায় পরে আসি__শহরে যারা চরে টিউশুনি করে, ৫ টাকার মূল্য তারাই শুধু মর্মে মর্মে অনুভব করে। ও আর আমি আবার সেই জমায়েতের একেবারে প্রথম কাতারে। নিজেও যে এমনটা কভূ করিনি তা কিন্তু না। তবুও কেন জানি আজ উল্টো বিরক্তি জন্মালে, মনে সায় দিলে না।

আকাশ দুলালীর রূপালী বর্ণচ্ছটাও আজ তাই মনে হতে লাগলো মরচে ধরে মরা। সে চাঁদও পড়ছে ঢাকা বার-বারে গাছ-গাছালী, বিল্ডিং, বিলবোর্ড-হোল্ডিং ছবির আড়ে আড়ে। বেখাপ্পা এ শহর, বেখাপ্পা অশৌখিন-আনাড়ি তার পতি, শওহর।

বাসের জানালায় পুনরায় নজর রেখে এমনি ভাবছিলাম সাতে পাঁচে। ততক্ষণে বাস মানিক মিয়া-আড়ংয়ের জ‍্যামে জমে গেছে। কোলের পরে কী যেন একটা ঠপ্ করে পড়লে। টাকা দরের একটা সস্তা চকলেট রাতের আলোয় চেয়ে হাসলে!
মুখ তুলে দেখি___
এই বছর তেরোর মতো হবে আর কী!
টিউশন করে ফেরার পথে আগেও দেখেছি ওরে।
খালি হাত, খালি পা, ময়লা সালোয়ার কামিজে তেল চিটচিটে ওড়নাটা ফেলে রাখে মাথার 'পরে।
কোথাও কোনো কথা বলে না, ১টা করে চকলেট দিয়ে যায় শুধু।
নিরাসক্ত থমথমে মুখে, মরু সাহারার বিরান বালি ধূ ধূ!
বিনিময়ে কেউ সাহায্যে দু-পাঁচ টাকায়, কেউ শুধু ফেরায় চকলেটটাই।
৩২-এর কাছাকাছি কোথাও যেন নেমে যায়।

ও দেখলাম মানি ব্যাগ বের করে।
"কী করে?"___আড়চোখে চাইলাম কৌতূহল দমাতে না পেরে। ২০ টাকার নোটটির উঁকি ছাড়া আর কিছু এলো না নজরে। নাসিরের দোকানে শুধু এক প্লেট খিচুড়িই হবে হলে ফিরে।

কী যেন একটু ভেবে নোটেতে চকলেট মুড়ে ওর হাতে গুঁজে দিলে। কৌতূহলে কানের এয়ারফোন খুলে মুখে চাইতেই হেসে বললে,
___"কী সুন্দর চাঁদ উঠেছে! দেখ্।" দু'চোখ জ্বালা করে উঠলে।

লুকোতে তাড়াতাড়ি চাইলাম বাইরে।

মনে মনে ভাবি...কী অভিরাম সত‍্যের দাবি!
রাতের এই অহেতুক হাফ ভাড়া... নিজের খাবারের সম্বলটুকু অসহায়ায় দিয়ে সুন্দর কী হাসির তোড়া!

একটু আগের মরচে মরা চাঁদকে হলুদ গায়ে বিয়ের নতুন কনে মনে হল।
আমারি মনের ভাষায় যেন সে দুলে দুলে হেসে উঠল! উঁচু উঁচু বিল্ডিংয়ের পাহাড়ে পাহাড়ে লুকিয়ে খেলছে লুকোচুরির খেলা। কী সুন্দরই না উঠলে ভরে আশায় আশায়, অপ্রাপ্তি অহেতুক হতাশায় ডালা!!

#ভোলানাথ
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২২ রাত ১০:৫৬
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

×