somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখের ক্রিকেট, দুখের ক্রিকেট

০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ক্রিকেট খেলাটাই এমন । এখানে কখনো আপনি দু’হাত ভরে পাবেন, কখনো আপনাকে ফিরতে হবে শূণ্য-ঝুলি সাথে নিয়ে । কখনো আপনি সাফল্যের স্বর্ণচূড়ায় অধিষ্ঠিত হবেন তো কখনো পতিত হবেন ব্যর্থতার একদম তলানীতে । এখানে একদিন আপনি হাসলে অন্যদিন কান্নার জন্য প্রস্তুত থাকতে হবে আপনাকে ।

তাই বাইশ গজের উইলো কাঠ আর কাঠের চর্মগোলকের ‘ক্রিকেট’ নামক খেলাটিকে যখন ‘উত্থান-পতন’ এ ‘জীবনের প্রতিচ্ছবি’ বলা হয়, তখন নিশ্চয় দ্বিমত করা যায় না খুব সহসা-ই ।

এই তো বিরাট কোহলি কে দেখুন না ! বাংলাদেশের বিপক্ষে পাওয়া অবিশ্বাস্য একরানের জয়ের পর তাঁর লাগামছাড়া উন্মত্ত উচ্ছাস নিশ্চয় মনে আছে আপনার ! তাহলে এটাও নিশ্চয় মনে আছে, অস্ট্রলিয়াকে বিদায় করে দিয়ে ভারতের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর তাঁর সেই বুনো উল্লাস । নিঃসন্দেহে তিনি বিশ্বমানের একজন ম্যাচ উইনার, সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান । অজিদের বিপক্ষেই শেষ তিন ওভারে কোল্টার নাইল ও ফকনারকে নিয়ে যা করলেন, তা রীতিমতো অবিশ্বাস্য !

ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে সেমি ফাইনালেও যা ইচ্ছা তা-ই করছিলেন । ব্যাটিংয়ে তো তাঁর মতো করেই ক্যারীবিয়ান বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন । অন্যদিকে বোলিংয়ে এসেই চার্লস কে ফিরিয়ে দিয়ে ভাঙ্গেন প্রায় শত রানের জুটি । শেষ ওভারটাও বুঝি নিজের মনের মতো হবে ভেবেছিলেন । হয়তো স্বদেশকে স্বপ্নের ফাইনালে নিতে ব্যাটে-বলে দুই ভূমিকাতেই স্মরণীয় হয়ে থাকবেন, এমন কিছু একটা ভাবছিলেন । হয়তো কিছুই ভাবছিলেন না । কি জানি !

কিন্তু ম্যাচ শেষে হতাশায় বিধ্বস্ত কোহলীর মুখ ঢাকা ছবি আর ব্যাকগ্রাউন্ডে ক্যারীবিয়ান ক্যালিপসু সুরের বাঁধনহারা উল্লাস, আবারো যেন মনে করিয়ে দিল ‘হ্যাঁ এটাই ক্রিকেট’ । এখানে সবসময় বিজয়ের শেষ হাসি আপনি-ই হাসতে পারবেন, তেমন কিছু জোর দিয়ে বলার জো নেই ।
বিরাট কোহলী ! এই শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান । আধুনিক ক্রিকেটের শচীন টেন্ডুলকার । দ্যা চেজিং মাষ্টার, দ্যা মাষ্টার ক্লাস । ক্রিকেটের অনেক অনেক রেকর্ড একসময় যার হবে বলে ধারণা করা হয়, সেই তিনিও ক্রিকেটের প্রচলিত ‘উত্থান-পতন’ কে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারলেন না ।

এজন্যেই ক্রিকেট খেলাটা এত সুন্দর । এতটা মুগ্ধকর ।
জয়তু ক্রিকেট ।

সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×