somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'‘বিপ্রদাস' মুগ্ধতা

২৫ শে জুন, ২০১৬ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এমনই এক রোযার মাসে পুরনো বইয়ের দোকান থেকে কিনে এনেছিলাম ‘শরৎ রচনা সমগ্র ১’ । মাত্র একশ টাকায় ইয়া মোটা বইটি কিনতে পেরে কি পরিমাণ যে পুলক অনুভূত হয়েছিল, তা প্রকাশ করার চেষ্টা করাও হয়তো বাতুলতা ।
সেবার পল্লীসমাজ পড়েছিলাম মনে আছে, কিন্তু সেই রোযাতেই বিপ্রদাস পড়া হয়েছিল কি না ঠিক মনে নেই । ঈদের সময় গ্রামের বাড়ি গিয়ে, শরৎচন্দ্রের পল্লীসমাজের সাথে নিজের পল্লীসমাজেরও আশ্চর্য্য মিল খুঁজে পেয়ে বেশ চমকিতও হয়েছিলাম । ঈদের পর সেই ইয়া মোটা বই পুরো শেষ করেছিলাম । পরে শরৎ রচনা সমগ্র ২ টাও পড়েছিলাম, বড় আন্টির বাসা থেকে এনে ।

শরৎ-সাহিত্য অনেকেই পড়তে চান না, কঠিন মনে করে । অথচ পড়া শুরু করলে বোঝা যায়, শরৎ-সাহিত্য কি জিনিস ! তাই শরৎচন্দ্র আমার প্রচন্ড ফেভারিট সেই তখন থেকে । শরৎচন্দ্রের সব লেখাই ভাল লাগে । কিন্তু কি জন্য জানি না, বিপ্রদাসটা আর সব থেকে একটু বেশীই ভাল লাগে ।

শরৎচন্দ্রের অমর-সৃষ্টি দেবদাস আছে, গৃহদাহ, বিরাজ বৌ, পথের দাবী কিংবা শ্রীকান্ত... এসবও আছে । এবং এই উপন্যাসগুলোর কথা যেভাবে শোনা যায়, বিপ্রদাস ঠিক সেভাবে আসে না । ‘দত্তা’ও খুব ভাল লাগে । তবে দত্তার কথাও শুনেছি অনেকের কাছে । এই দত্তা উপন্যাস থেকে ‘বিজয়া’ নাটকও অবশ্য হয়েছে । কিন্তু বিপ্রদাস যেন এসব থেকে অনেক দূরে । অথচ, এই বিপ্রদাসটাই আমার ভীষণ ভাল লাগে । তর্কসাপেক্ষে এটাকে আমার মতে, শরৎ বাবু’র ‘অন্যতম সেরা রচনা’ বলতেও হয়তো বাঁধবে না । বিপ্রদাসে কি খুঁজে পেয়েছি, আমি নিজেও ঠিক জানি না !
চন্দ্রনাথও খুব খুব ভাল লাগে । এবং বিপ্রদাসের মতো এটাও বেশ কয়েকবার পড়া হয়েছে, খুব ভালোলাগা থেকেই ।

গল্প হিসেবে বৈকুন্ঠের উইল ও পরিণীতা অসাধারণ । দুটো গল্প নিয়েই সিনেমা হয়েছে । পরিণীতা নিয়ে তো বলিউডেও তৈরী হয়েছে সিনেমা । বৈকুন্ঠের উইলের থিম নিয়ে বাংলাদশের সিনেমাটার নাম মনে নেই, তবে নায়করাজ আব্দুর রাজ্জাক ও বাপ্পারাজ-ফেরদৌস অভিনীত সিনেমাটি দুর্দান্ত হয়েছিল । বিশেষত বাপ্পারাজের অভিনয় ছিল অসাধারণ ।
কিন্তু এখানেও শরৎচন্দ্রের অন্য সব গল্পের চেয়ে ‘নিস্কৃতি’ নামক গল্পটি ভাল লেগেছে বেশী । অথচ নিস্কৃতি গল্পটিও মনে হয় বিপ্রদাসের মতোই প্রচার পেয়েছে কম ।
একেকজনের ভাললাগা একেক রকম বলেই হয়তো ।

হঠাৎ করে বিপ্রদাস নিয়ে পড়লাম কেন, এই প্রশ্ন তুলতে পারেন অনেকেই । আসলে শরৎ রচনা সমগ্রটার দিকে চোখ পড়তে, টেনে নিয়ে সেদিন বিপ্রদাস টা আবার পড়লাম । প্রচন্ড মুগ্ধ হলাম আবার । সেই মুগ্ধতার রেশ থেকেই হয়তো এই লেখার অবতারণা ।
বিপ্রদাস, তাঁর ভাই দ্বিজুদাস, বিপ্রদাসের ‘মা’ বলরামপুরের সর্বময় কত্রী দয়াময়ী, বিপ্রদাসের স্ত্রী সতী, সতীর কাকাতো বোন বন্দনা, বিপ্রদাসের ছেলে বাসু, অন্নদা, মৈত্রেয়ী... কতবার মনে হয়েছে, ইশ, চরিত্রগুলো কে যদি জীবন্ত করে দেখা যেতো ! কথোপকোথনগুলো এত্ত ভালো লাগে... ।

‘বিপ্রদাস’ প্রথম যেবার পড়েছিলাম, সেবার তো কেমন যেন হাহাকার লেগেছিল । শেষ হয়ে গেল যে ! কিছু ব্যপার থাকে ব্যখ্যার অতীত । বিপ্রদাস উপন্যাসটার প্রতি অতিমাত্রার মুগ্ধতাও হয়তো সেরকমই কিছু । কি জানি... !
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষাকে না বলুন। মাদ্রাসা শিক্ষা বন্ধ করুন।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪২

শুধু ভারত বিদ্বেষই না।

মাদ্রাসাগুলোতে কোনও ব্যতিক্রম ছাড়াই মোল্লারা ইসলামের দোহাই দিয়ে,

/নিজের দেশ তথা নিজের জন্মভূমি বাংলাদেশের প্রতি বিদ্বেষ করা শেখায়।

/মোল্লারা তাদের মাথায় এই ধারণা খুব অল্প বয়সেই ঢুকিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×