somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথ ও প্রাসাদ : আভিজাত্য, আদর্শ, আত্নমর্যাদা আর আদুরে এক ছেলের গল্প

০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্ধ্যা রায়, উৎপল দত্ত, অনুপ কুমারদের মতো মাস্টারক্লাস সব অভিনেতা থাকা সত্ত্বেও, আপনাকে মুগ্ধ করবে আট-নয় বছর বয়সী এক পুঁচকের অভিনয়। তাঁর কথা বলা, তাঁর সংলাপ, তাঁর অঙ্গভঙ্গী... সবকিছুই দুর্দান্ত। গল্পটাও এগিয়েছে সেই পুঁচকেকে ঘিরেই।

পিচ্চির দাদু বিশাল জমিদার, রায় বাহাদুর আদিত্য শেখর(উৎপল দত্ত)। তাঁর ছেলে, মানে পিচ্চির বাবা হিমাদ্রী শেখর। আর আমাদের দুর্দান্ত শিশু অভিনেতা হলেন নীলাদ্রী শেখর। আদিত্য শেখরের ধন-সম্পদ, অর্থ-বিত্তের পরিমাণ, মোটামুটি অপরিমেয় অবস্থায়। কিন্তু তাঁর ছেলে হিমাদ্রী, বিয়ে করে ফেলেন পিতাকে না জানিয়েই। ফলে ছেলের সাথে সম্পর্ক তো চুকিয়েছেনই, বৌমা আর নাতির মুখও দেখেননি তিনি। হিমাদ্রী শেখর তাঁর ছোট ছেলে, মারা গেছেন তিনি। তাঁর বড় ছেলেও মারা গেলে, শেষ বয়সে বৃদ্ধ বড় নিঃসঙ্গ অবস্থায় পড়ে যান। তাই তিনি তাঁর একমাত্র উত্তরাধিকার নীলাদ্রি শেখরকে নিজের কাছে রেখে মানুষের মতো মানুষ করতে চান।
সেজন্য সব ঠিকঠাক করে, উকিল বাবুকে (সৌমিত্র চট্টোপাধ্যায়) পাঠান, ছেলের বৌয়ের (সন্ধ্যা রায়) কাছে। যেন নাতিকে তিনি নিজের কাছে নিতে পারেন।
এভাবেই গল্পের শুরু। তারপর বৃদ্ধের আভিজাত্যে, বৌমার আদর্শ আর আত্নমর্যাদা নিয়ে এগোতে থাকে সিনেমার কাহিনী।
সন্ধ্যা রায় কি অসাধারণ অভিনয় যে করেছেন! সৌমিত্র, উৎপল দত্তদের কথা তো বলার অপেক্ষা রাখে না, নিশ্চয়।

ছবির কয়েকটি সংলাপ এত্ত ভালো লেগেছে। উল্লেখ না করে পারছি না।
"এই হচ্ছে গরীব আর বড়লোকে তফাৎ। এক দল কম খেয়েই জম্ম কাবার করে দেবে। আর আরেক দল সেই কম খাওয়া মানুষদের রক্ত শুষে, ভূঁড়ি বাড়াবে। ঢাউস হবে। চিরকাল।" এটা ছিল অনুপ কুমারের সংলাপ। সংলাপ ডেলিভারী আর অভিনয় দক্ষতা। আহ, সে দেখার মতো জিনিস বটে!
"যাদের হাড়ের উপর দাঁড়িয়ে আছে ওই সুন্দর গড় প্রাসাদ। আলোর নীচে অন্ধকারে তাঁরা যখন তিল তিল করে ভোগে, ধুঁকে, না খেতে পেয়ে মরে যায়। আর তাদের সে কান্না কারও কাছে পৌছায় না। তখন শুধু এ বংশ নয়, আমার স্বামী ও সন্তানের কথা ভেবে, তাদের পা ছুঁইয়ে প্রায়শ্চিত্ত করা আমি আমার পবিত্র কর্তব্য বলে মনে করি। যাতে ওদের অভিশাপ একদিন আগুন হয়ে জ্বলে উঠে সবকিছু ছারখার করে না দেয়, শেষ করে না দেয় আমার স্বামীর প্রিয় মানুষটার সম্মান, যাকে উনি বাবা বলে ডাকতেন।" বোঝা-ই যাচ্ছে, এই সংলাপটি ছিল বৌমার চরিত্র রুপদানকারী, সন্ধ্যা রায়ের। শ্বশুর আদিত্য শেখরের সাথে বৌমার মুখোমুখি এই সংলাপটা, এই ছবির অন্যতম সেরা চিত্র বলে মনে হয় আমার। ড্রাইভারকে তাক করে দুজনের কথা চালাচালি, কন্ঠস্বরের উঠানামা... এককথায় অনবদ্য!

এতদূর পর্যন্ত আপনার মনে হতে পারে, আদর্শের বুলি কপচানো এক বিরক্তিকর মুভি। কিন্তু আদতে তা নয়। দারুণ সব রসাত্নক সংলাপও আছে।
"জামা কাপড়ে কি আছে? ও দিয়ে মানুষ চেনা যায় না। পাজী লোকদের পয়সা বেশী তো, তাই ওরা ভালো জামা কাপড় পড়ে।" এই সংলাপটি দিয়েছেন রায় বাহাদুর আদিত্য শেখরের নাতি, তাঁরই সম্মুখে।
এই পিচ্চির অভিনয় যে কি, না দেখলে বলা যাবে না। গুগলে অনেক খুঁজেও ছেলেটার বড় বেলার কিছু জানতে পারলাম না।
মায়ের সাথে তাঁর এক কথোপকথন আছে।
"আচ্ছা মালিক কি মামণি?"
-মালিক সবকিছুর মনিব আর কি। জিনিস সব তোর। বাড়ি ঘর তোর। টাকা পয়সা তোর।
-সে তো খুব দুষ্টু লোক।
-কে বললে?
-হরি দা। সবসময়ই তো বলে, মালিকদের খতম করতে হবে। মালিকদের খতম না করলে গরীবদের দুঃখ কিছুতেই ঘুচবে না।
এমনিতে পড়তে গিয়ে ভারী ঠেকতে পারে। কিন্তু বাচ্চাটার মুখে সংলাপগুলো দারুণ লাগে।

আর গানগুলো সব অসাধারণ। আপনার শোনা গান, কিন্তু এই ছবির প্রেক্ষাপটে এত মানিয়ে গেছে যে, দুর্দান্ত লাগে।
সব মিলিয়ে চমৎকার, উপভোগ্য একটা ছবি। কিছু ছবি আছে না, মনে হয় না দেখলে মিস। বলতে পারেন এ-ও অনেকটা তা-ই।
আইএমডিবি রেটিং ৮/১০। আমার কাছে দশের কাছাকাছিই মনে হয়েছে।

(আর হ্যাঁ, বরাবরের মতো বলছি, প্রচলিত মুভি রিভিউ নয় এটা। আমার ভালোলাগাটাই আপনাদের জানালাম শুধু।)
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×