somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিমানবন্দরে অবৈধ ডলার বাণিজ্য! সক্রিয় টিটু কুদ্দুছ চক্র

২২ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমএবিসুজন: রাজধানী ঢাকার নাভি খ্যাত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার পুলিশ বক্স সংলগ্ন বাবুস সালাম জামে মসজিদের সিঁড়ির নিচে টিটু ও কুদুছ নামে দুই সহোদর ভাই অবৈধ বিদেশী মুদ্রা বিশেষত বেপড়োয়া অবৈধ ডলার বাণিজ্য চালিয়ে যাচ্ছে বছরের পর বছর। জাতীয় ও আন্তর্জাতিকভাবে জনগুরুত্বপূর্ণ বিমানবন্দর এলাকার একটি ঐতিহ্যবাহী মসজিদের নিচে প্রস্তাবিত তৈমুর মানি এক্সচেঞ্জ এর ব্যানারে কিভাবে দাপুটে অবৈধ ডলার বাণিজ্য চলছে তা দেখে সবাই বিস্মিত। দিনরাত ২৪ ঘন্টা হরদম চলছে অবৈধ মানি এক্সচেঞ্জের ব্যবসা। এতে জড়িয়ে পড়ছে পার্শ্ববর্তী রেল ষ্টেশনের ছিন্নমূল পথশিশুরা পাশাপাশি অবৈধ মানি এক্সচেঞ্জ ব্যবসায় সরাসরি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করছে দাগী চোর, ছিনতাইকারী, পকেটমার, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও টানা পার্টির সক্রিয় অপরাধী চক্র। টিটু ও কুদ্দুছের দোকানে লাইন ধরে ডলার, দিরহাম, রিয়ালসহ অন্যান্য বিদেশী ধাতব মুদ্রা এবং কাগজের নোট ভাঙানোর এই চিত্র নিয়মিত দৃশ্যমান।


এতে করে বিদেশ থেকে আসা যাওয়ার যাত্রীরা প্রায়ই চুরি ও ছিনতাইয়ের শিকার হচ্ছে। বিদেশী টাকা ভাঙানোর সহজলভ্য একটি স্থান হওয়ায় পেশাদার অপরাধীরা এর ব্যাপক সুযোগ সুবিধা নিচ্ছে বলে অনুসন্ধানে জানা গেছে। অবৈধ মানি এক্সচেঞ্জ ব্যবসার মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ অবৈধ ডলার চক্র। এ ব্যপারে প্রস্তাবিত তৈমুর মানি এক্সচেঞ্জ এর ছোট মালিক কুদ্দুছ জানায়, "আপনি পত্রিকায় দিয়া আমাগো কিছুই করতে পারবেন না, বেড়ায় ক্ষেত খায়, বোঝেন না ? আমরা কমবেশি সবাইরে ম্যানেজ কইরাই দিনের আলোতে আর রাইতে হাই পাওয়ার এনার্জি বাল্বের নিচে কারবার করি"। আরেক চৌকষ বড় মালিক টিটু বলে, "আমার বৈধ কাগজপত্র আছে দেখবেন ? দেখেন"। দেখায় নকল সিল ও সহি স্বাক্ষর করা জাল কাগজপত্র। টিটু আরও বলে, " দেখতাছেন না আমার এইডা প্রস্তাবিত তৈমুর মানি এক্সচেঞ্জ। আবেদন করা আছে আপাতত কতৃপক্ষ এই কাগজপত্র দেখাইয়া চালাইতে কইছে"। সূত্র জানায়, নামের আগে প্রস্তাবিত শব্দটি ব্যবহার করে এরকম আরও কয়েকটি অবৈধ মানি এক্সচেঞ্জ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে হাজী ক্যাম্প সংলগ্ন মুক্তিযোদ্ধা মার্কেটে।
বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সূত্রে জানা যায়, ইতিমধ্যে উত্তরা, আব্দুল্লাহপুর, বিমানবন্দর, বিমানবন্দর রেল ষ্টেশন, হাজী ক্যাম্প, আশকোনা ও কাওলা এলাকায় অভিযানে ধৃত দাগী চোর, পকেটমার, ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও টানা পার্টির বেশকিছু সক্রিয় সদস্য যেমন: আবু কালা, জসমত, তাহেরী বেগম, জমিলা, বাচ্চু, গোলাপ, শুকুর, বিমল পাশা, সোনা বাবুল, ওয়াছেক ও আজগররা ঐসব প্রস্তাবিত মানি এক্সচেঞ্জের সাথে তাদের যোগসাজশের কথা স্বীকার করে। ধৃতরা বলে, "আমরা কাম বাড়ি দিয়া যা পাই সব তৈমুর, ক্রাউন মানি এক্সচেঞ্জ এ দিয়া আসি। দাম কম দিলেও তারা আমাগো নগদ ট্যাকা দাদন দেয়, সেল্টার দেয়, পাবলিক ও পুলিশ ধরলে বাঁচায়, মামলা খাইলে জামিনে ছাড়ায়া আনে"।
সরেজমিনে প্রায় প্রতিদিনই কিছু কিছু ডলারসহ অন্যান্য বিদেশী মুদ্রা বিক্রেতারা উচিত মূল্য না পেয়ে তর্ক করে; এক পর্যায়ে প্রস্তাবিত মানি এক্সচেঞ্জ এর মালিকদের লালিত গুন্ডা বাহিনীর রোষানলে পড়ে ঐসব বিক্রেতারা একরকম নি:স্ব হয়ে জানের ভয়ে পালিয়ে যায় বলে জানায় আশেপাশের দোকানদার ও কর্মচারীরা। প্রস্তাবিত তৈমুর মানি এক্সচেঞ্জ নামকরণ কেন জানতে চাইলে টিটু জানায়, "আমরা যে কোন সময় স্থান পরিবর্তন করতে পারি তাই নামের আগে প্রস্তাবিত লাগাই। অনেক কাঠখড় পোড়াইয়া ব্যবসা করি। আমাদের বিরুদ্ধে যে নিউজ করবো তার খবর কইরা ছাড়বো ইনশাল্লাহ"।
ভূক্তভোগী ও বিমানবন্দর এলাকার সচেতন মহল জানতে চায় কোথায় গেলে এই ভয়ংকর অবৈধ ডলার চক্রের কারবার বন্ধ হবে। সেই সাথে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা করেন এলাকার বিশিষ্ট জনেরা।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×