মানুষ
উড়ন্ত পাখি দূরন্ত ধায়
এই বনে খায় ঐ বনে যায়
প্রয়োজনে ঠাঁই চাই বেলা শেষে নাই
অতিথি পাখিরা যে স্বার্থপর সাঁই।
মানুষ পাখি ও মন ভোমরা
বিবেকবর্জিত জন অনন্ত গোমড়া
মহাশুণ্যে সার আকাশটা নীল
অসীম সীমান্তে যত তারা ঝিলমিল।
সৌরজগতের ঐ সূর্যটা লাল
উদয় আর অস্তে সে ঘটায় মহাকাল
চাঁদের জোছনা হাসি দিয়ে যায় দোল
পৃথিবী মায়া মরার মায়াটাই গোল।
অশান্ত দরিয়া ডাকে চিৎকারে যদি
অবাধ গতিধারা ছুটে চলে নদী
প্রকৃতির নিয়ম এক অনন্য অতুল
ভাঙ্গাগড়া খেলা মেলা নাই কোন ভুল।
জলে স্থলে অন্তরিক্ষে কত পাখির কলরব
ভাগ আর ভোগের মালিক ক্ষমতায় সরব
দেখি যার যত ক্ষমতা সেই অপরাধী
যার তত নাই সে মামলার বিবাদী।
---------- এমএবি খেয়াল।

সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




