অপেক্ষার প্রহর কেমন করে কাটছে তোমার
নীল খামে মোড়া চিঠিটি তোমাকেই দিবো
ভালোবাসা খুঁজে ফিরেছি নির্ঘুম রাতে চোখে চোখরেখে
একাকীত্ব ঢেকে রেখেছি অঞ্জন দত্তের “তুমি নাথাকলে” গানে।
সত্য সেটাই যেখানে ভালোবাসা জন্ম নেয়
সত্য তবে কবির কবিতা
সত্য তবে শিল্পীর শিল্পসত্তা
সত্য তবে মাধবের জীবনধারা।
আমার আমি ফিরে আসবোই
অপেক্ষায় থেকো প্রিয় বন্ধু আমার
সেদিনের নীল আকাশ টা আমাদের হবে
সেদিনের কবিতায় আমরাই থাকবো।
রাত ২ টা ২৮
১১।০১।২০১৫
©ফয়সাল বিন হাফিজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





