
মিষ্টি হেসে উঠল সূয্যি ,
কেটে গেছে তন্দ্রা ,
ভোর হলো সবে
লুকিয়ে গেছে চন্দ্রা।
দুপুর গরাতে তীব্র গরম,
তীব্র রোদ,
এ যেন প্রকৃতির এক অন্যরকম শোধ।
গাছ -গাছালি কমে আসছে,
কমে যাচ্ছে বনায়ন,
সূয্যির প্রখরতা বেড়েই চলেছে,
কমে গিয়েছে বাতায়ন।
পূর্ব হতে পশ্চিমে ঢলে গেছে অস্ত,
চারিদিকে খাঁ খাঁ গরমের তপ্ত।
আকাশেতে শোভা পেয়েছে রক্তিম আলো,
দেখতে মন্দ নয় লাগছে ভালই।
ধীরে ধীরে কমে এসেছে,
গরমের উত্তেল,
বেলা শেষে দিন গরিয়ে,
এল শুভ্র বিকেল।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



