জীবনের সব ভাল লাগা,ভালবাসা সব তোমাকে নিয়ে ছিল। তুমি ছিলে প্রথম প্রেম। আজ তোমাকে নিয়ে লিখছি,হয়ত তুমি জানবে না। জানবে না কখনো কতটুকু ভালবেসেছি তোমাকে। তোমার মত পাষাণ হতে পারিনি বলেই হয়ত আজ আমার এই পরিণতি। আমি তো শুধু কাদতেঁই শিখেছি। বোঝানোর ক্ষমতা আমার নেই। তুমি হয়ত নতুন কাউকে নিয়ে বিচরন করছ সুখের কোনো উদ্যানে,আমি বিছানায়,ক্যান্সারের সাথে,রোগ ব্যাধির সাথে। তোমাকে ভুলতে অনেক চেস্টা করেছি। এগিয়ে যেতে চেয়েছি পারিনি। তুমি আমার অন্তরে দাগ কেটে চুপটি করে বসে আছ। প্রথম তোমাকে যেদিন দেখেছি,ভালবেসেছি। তোমার চেয়ে হয়ত আমি বেশি ভালবেসেছি। স্রষ্টি কর্তা হয়ত তাই আমাকে আগেই নিতে চায়। প্রথম ভালবাসা বলে ভুলতে পারিনি তা নয়,প্রথম স্বপ্ন দেখেছি তোমার সাথে। তুমি ছিলে আমার দুর্বলতা। সব জেনেও অশ্রুর সাগরে আমি ভেসে চলেছি। কত কূল পেয়েও উঠিনি ।তুমি আসবে এই ছিল ভরসা রাসেল। নিমিষেই ভেঙ্গে গেছে সব শেষ। কতটা নিষ্ঠুর তুমি। হয়ত তোমার প্রথম প্রেম আমি ছিলাম না,সাদা চামড়ার বলেই কি আজ এই গতি তোমার্। দেখবে একদিন ফিরে আসতে ইচ্ছে হবে। আমার কোলে মাথা রেখে ভালবাসার গান শুনতে মন চাইবে। সেদিন আমি আর গাইব না। গাইব না,বলব না ফেলে যেও না,কি নিয়ে বাচঁব আমি,চলে গিয়েছ। দেখ আজো বেচেঁ আছি,মরার মত করে। একে বেচেঁ থাকা বলে না। আমার প্রথম প্রেম আমার জীবনটাই শেষ করে দিল।

সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



