জীবন প্রতি মুহূর্তে পরীক্ষাই নিয়ে চলেছে আমার। প্রায় ছয় মাস আগে ক্যান্সার,হার্টের সমস্যা সব এক সাথে ধরা পরেছে। যাই হোক হার্টের সমস্যা কে প্রাধাণ্য না দিয়ে ক্যান্সারের সমাধান খুজেঁ চলেছে পরিবারের সবাই। এই দিকে লুকিয়ে লুকিয়ে বেড়েই চলেছে হার্টের রোগ। হার্টের আরেক নাম হৃদয়। এই টা তো সেই হৃদয় যেখানে আমি তোমাকে ভালোবাসার আখঁড়ে একেঁছিলাম। গেথেঁ রেখেছিলাম হৃদয়ের মাঝে। আজ সেই হৃদয়ের মাঝেই ছেদ করবে ডাক্তার নামের কসাই রা। ডাক্তার্দের অভিযোগ আমি মানুসিক ভাবে সুস্থ্য না,আমার মনের রাজ্যে প্রতি মুহূর্তে আমি হেরে যাচ্ছি,হেরে চলেছি। যা আমাকে অবনতির দিকে ঠেলে দিচ্ছে। বাবা প্রশ্ন বিদ্ধ চোখে তাকিয়ে ছিল,মনে মনে ভাবলাম মুখে কি মনের কথা লেখা আছে। প্রতি মুহূর্তে প্রতি শ্বাসে আমি তোমাকে ভেবেছি,কত স্বপ্ন দেখেছি,কত ভরসা করেছি,আজ সব অর্থহীন তোমার কাছে। যে হৃদয় টাকে তোমার জন্য কেটেছি,আজ তা আবার কাটবে,কি পাবে সেখানে,তোমাকে তাও খুজেঁ পাবে না,বের করে ফেলে দিতে পারবে না। মাঝে মাঝে মনে হয় স্মৃতিশক্তি যদি লোপ পেত হয়ত বেচেঁ থাকাটা সহজ হত। কিন্তু বিধি বাম। তোমাকে আমি কখনই ভুলতে পারব না। আজ এত কস্ট এত সমস্যা আমার,সব তো তোমাকে ভুলতে না পারার ফল। বেচেঁ আছি কি করে আল্লাহ ছাড়া কেউ জানে না। আজো প্রতি রাতে বালিশ ভিজে যায় চোখের পানিতে,তুমি হয়ত নতুন ভালবাসার পুকুরে ডুব দিচ্ছ,আর আমি আজো বেড়িয়ে আসতে পারলাম না। আমি সত্যি তোমাকে অনেক ভালবেসেছি, অনেক বেশি।

সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৬ রাত ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



