somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণজাগরণ ও ঘননিদ্রার মিথষ্ক্রিয়া-১

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেব্রুয়ারির ৫ তারিখ থেকে শাহবাগ বসন্তের যাত্রা। একমাস হয়ে গেল এই গণজাগরণ এখনও চলছে। অনেক প্রশ্ন অনেক দ্বিধা অনেক সংশয়, আতঙ্ক, গুজব, প্রতিবন্ধকতা, কুৎসা পার হয়ে প্রজন্ম চত্বরের লাখ লাখ তরুণ ইতিহাস গড়ে যাচ্ছে। এই চেতনার বিপ্লব অর্থ দিয়ে বানানো যায় না। নৈতিক মনোবল আর দেশপ্রেম এর মূল চালিকাশক্তি বলেই রাজনীতিকদের ভ্রূ-কুটি, আন্দোলনকারীদের নিয়ে কদর্য মন্তব্য, স্বাধীনতাবিরোধীদের কুৎসা, রাজিব হত্যাসহ অনেককে হত্যার অব্যাহত হুমকির পরও এই দীপশিখা এখনও জ্বলছে। এখনও শিশু -বৃদ্ধ-নারী এই ইতিহাসের সাক্ষী হতে ছুটে আসে। কিন্তু এরই মধ্যে ঘটে গেছে অনেক কিছু। অনেক মূল্য দিতে হয়েছে দেশকে, এখনো হচ্ছে, হয়তো আরও দিতে হবে। কিন্তু চেতনার যে জাগরণ ঘটে গেছে তাকে যদি কেউ উটপাখির মতো মুখ গুজে না দেখার ভাণ করে তাহলে ইতিহাসের ভাগাড় থেকে তার মুক্তি নেই। ঘণনিদ্রার দলে নাম লিখিয়েছে অনেকে শুরু থেকেই। এভাবে প্রতিটি মুহুর্ত আর তার নায়ক-খলনায়ক ক্রমাগত নির্মিত হচ্ছে, আমরা শুধু অভিনয় করে যাচ্ছি।

এ কয়দিনে টক শো, সংবাদ মাধ্যম, টিভি মিডিয়া মিলে যে অবিরাম সার্কাস তৈরি হয়েছে তার তুলনা নেই। আজ যাকে মনে হয় প্রজন্ম চত্বরের বন্ধু, কাল তাকেই মনে হয় নিন্দুকের একশেষ। আজ যিনি যুদ্ধাপরাধির পক্ষে মানবাধিকারের নামে খৈ ফুটাচ্ছিলেন হয়তো তিনিই নিরীহ মানুষ আর পুলিশের ওপর বর্বরোচিত হাম্লা-লুটপাট-বাড়িঘর জ্বালানোকে মামুলি দুর্ঘটনা বলে চালাতে চান।
মাহমুদুর রহমান মান্নার মত তারকাখচিত আওয়ামী নেতাও নিরপেক্ষ আচরণ করতে উঠেপড়ে লেগে যান। ভোটের প্রচারণায় কলাপাতায় নৌকার ছবিই শুধু দেখেন তিনি ( সাইদির চাঁদে অভিযান গল্পের সাথে তুলনা করে), বেহেশ্তের টিকিট বিক্রির মত ধাপ্পাবাজি দেখেন না।
শাহবাগের নেতাদের বিভিন্ন কর্মসূচি দেয়াকে বিএনপি-চিনাবাদামি-বেহায়ারা স্পর্ধার বলেছে বারবার। 'শাহবাগ সরকার' নামে একটা ঐতিহাসিক শব্দ তারা বাংলাদেশের রাজনৈতিক অভিধানে যোগ করেছে, ভুল করে হলেও। এটাও তো এই গণজাগরণের সাফল্যই ! গত কয়েকদিন বার বার যে প্রশ্নগুলো বিরোধী শিবির থেকে তোলা হয়েছে তা হল (১) এই চত্বর বা আন্দোলন সরকারের সৃষ্টি (২) যুদ্ধাপরাধের বিচার সরকার করছে, সরকারের লোক দিয়ে, সরকারের ইচ্ছায়-- এর কোন স্বচ্ছতা নেই, বহির্বিশ্বে গ্রহণযোগ্যতাও নেই (৩) দেশে গণহত্যা চলছে যা ৭১ এর ফেব্রুয়ারি মার্চের চেয়ে বেশি । (চলবে)
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×