ঠাস ঠাস গুলি ছোটে
২৭ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঠাস ঠাস গুলি ছোটে
ধুম ধাম পটকা,
যুদ্ধ কি লেগে গেলো ?
ভেবে লাগে খটকা !
আশে পাশে লোকজন
জান নিয়ে ছুটছে,
দোকানীকে মেরে কেউ
মালা-মাল লুটছে !
রাস্তায় দাউ দাউ
বাস-ট্রাক জ্বলছে,
কি জানি কি হুট করে
একি খেলা চলছে !
ঠাস ঠাস গুলি ছোটে
ধুম ধাম পটকা,
মনে ভয় ভীতি আর
জমে গেলো খটকা ।
পুলিশেরা গুলি নিয়ে
হয়ে গেলো তৈরী,
টের পাই ভাগা ভালো
পরিবেশ বৈরী ।
চারদিকে থমথমে
লোকজন নাইরে,
কোথা থেকে কোথা যাবো
বলে দাও ভাইরে !
ঠাস ঠাস গুলি ছোটে
ক্যাম্পাশে যুদ্ধ,
রাস্তায় শুয়ে পড়ি
জামা জুতো সুদ্ধ !
মনে মনে বলি খোদা
হবে কিগো রক্ষে,
একটুও ভরশাতো
নাই এই বক্ষে ।
ছাত্রের হাতে গুলি !
বাপরে কি ঘটনা,
নিজ চোখে দেখা সব
নয় মোটে রটনা ।
ঠাস ঠাস গুলি ছোটে
দুই দল ছাত্রে ,
ভেবে ভেবে অস্থির
ঘুম নাই রাত্রে !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন...
...বাকিটুকু পড়ুন