somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাবু ভাই ও আমরা

১২ ই জুলাই, ২০১১ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


- অ –

হাবু ভাই এবারও পাশ করতে পারে নি । তবে খুশির খবর হচ্ছে, ‘পৃথিবীর আকার কেমন?’ এই প্রশ্নের সঠিক উত্তর সে দিতে পেরেছে । এতেই তাকে কেমন খুশি খুশি লাগছে । স্যারও খোশ মেজাজে আছেন মনে হলো ।হাবু ভাইকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা হাবিব, পৃথিবীর আকার যে বৃত্তের মতো তা তুমি বুঝলে কেমন করে ?

একটা কিছু করে ফেলেছি, চেহারায় এমন একটা ভাব এনে হাবু ভাই বললেন, ক্লাসে একদিন লিখেছিলাম পৃথিবীর আকার ত্রিভূজের মতো । সেটা কাটা গিয়েছিলো । ক্লাস পরীক্ষায় লিখেছিলাম চতুর্ভূজের মতো, সেবারও কাটা গেলো ।তাই এবার সাময়িক পরীক্ষায় আমি ঠিকই বুঝতে পেরেছিলাম, পৃথিবী যখন ত্রিভূজের মতোও না চতুর্ভূজের মতোও না তখন বৃত্তের মতোই হবে !

- আ –

৯০এর গন আন্দোলনের পর আমরা প্রথমে ভোট দিয়ে সরকারে পাঠালাম বিএনপিকে । বিএনপি জনমানুষের প্রত্যাশা পূরন করতে না পারায় ভোট দিলাম আওয়ামী লীগকে । হতাশ করলো আওয়ামী লীগও । এই হতাশায় বিএনপির নেতৃত্বের ৪ দলীয় জোটকে দুই-তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা দিয়ে সরকারে বসিয়ে দিলাম । এই সরকারের প্রতি যত বেশি প্রত্যাশা ছিলো তোটুকুই হতাশ করলো এরা ।ফলে গত নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহা জোটকে সব কিছু উজার করে ভোট দিয়ে সরকারে বসালাম । এরই মধ্যে সরকারের অর্ধেক মেয়াদ পেরিয়ে গেছে । তারা কতোটুকু জনপ্রত্যাশা পূরণ করতে পেরেছে তা বলাই বাহুল্য ।

এই দুটি দলের নেতৃত্বধীন ৪টি সরকারের সময়ে আমরা ঘুরে ফিরে একই দৃশ্য দেখতে পেলাম । আমরা দেখলাম, যারা সরকার গঠন করে তারা ...
• বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের নাম বদল করে নিজ দলের নেতার নাম বসিয়ে দেয় । এতে দেশেরে মানুষের কোনো লাভ না হলেও তাদের দেয়া টেক্সের কোটি কোটি টাকা সরকারী দলের নেতা কর্মীরা লুটেপুটে নিয়ে যায় ।
• সরকারী দলের মন্ত্রী এমপিরা দূর্নীতির মাধ্যমে জনগনের শত শত কোটি টাকা আত্মসাত করে নিজে , নিজের আত্মীয় স্বজন এবং দলীয় নেতারা আরো ধনি হয় আর দেশের সাধারন মানুষেরা হয় গরিব থেকে আরো গরিব ।
• তারা সন্ত্রাস করে এবং খুন, হত্যা রাহাজানিতে মদদ দেয় ।বিরোধী দলীয় নেতাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে ।তারা বিরোধী দলে থাকাকালীন সরকারী দলের দেয়া মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের নামে নিজ দলীয় নেতা কর্মী নামীয় প্রকৃত সন্ত্রাসীদের সন্ত্রাসমূলক মামলাও প্রত্যাহার করে নেয় ।
• সরকারী দলের ছাত্র সংগঠন চর দখলের মতো শিক্ষাঙ্গনের হল দখল করে এবং পড়াশোনা বাদ দিয়ে চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে মেতে ওঠে । এই নিয়ে পারস্পরিক হানাহানিতে শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকে । ফলে সাধারন শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যহত হয় । এতে দেশের যে ক্ষতি হয় তা অর্থ দিয়ে পরিমাপ করা সম্ভব নয় ।

আর যারা বিরোধী দলে থাকে তারা ...
• নির্বাচনে বিভিন্ন ধরনের কারচুপির অভিযোগ করে ও নির্বাচন কমিশনের পদত্যাগ দাবী করে ।
• সংসদ সদস্য নির্বাচিত হয়েও সংসদে যায় না । তবে সংসদ থেকে বেতন-ভাতা, বিনা টেক্সের গাড়ি, সরকারী খরচে বউ বাচ্চাসহ বিদেশে চিকিৎসা ও আনন্দ ভ্রমন সবই করে ।৯০ দিন অনুপস্থিতির কারণে সংসদের সদস্যপদ বাতিলের উপক্রম হলে বিভিন্ন উছিলায় এক-আধ দিনের জন্য সংসদে গিয়ে সংসদ সদস্যের পদ টিকিয়ে রাখে ।
• কারনে অকারনে হরতাল-অবরোধ-ধর্মঘট করে । যানবাহন ও বিভিন্ন অফিস আদালত ভাংচুর করে দেশের সম্পদ নষ্ট করে । সমুদ্র বন্দর-নৌ বন্দর-বাস টার্মিনাল বন্ধ করে রাখে ফলে দেশের আমদানী রফতানী কাজে ব্যঘাত ঘটে এবং দেশের ক্ষতি হয় হাজার হাজার কোটি টাকা । হরতালের কারনে গার্মেন্টস সহ অন্যন্ন শিল্প কারখানা বন্ধ থাকায় লক্ষ লক্ষ গার্মেন্টস কর্মী ও দিন মজুরেরা তাদের মজুরি হারায় ।

এ সবের সাথে সাম্প্রতিক সময়ে আরো একটি উপদ্রব যোগ হয়েছে । সরকারী অথবা বিরোধী দলীয় নেত্রী কোনো সফরে বিদেশে গেলে সেই দেশে অবস্থিত বিপরিত দলীয় নেতা কর্মীরা তার প্রতি অসৌজন্যমূলক আচরন করে । এতে বিদেশীদের চোখে আমরা দিনকে দিন আরো ছোট হয়ে যাচ্ছি ।

আওয়ামী লীগ এবং বিএনপির পারস্পরিক রেষারেষি এমন এক পর্যায়ে এসে ঠেকেছে যে, একে অন্যকে ঘায়েল করার জন্য দেশ ও দেশের মানুষের সার্থ বিসর্জন দিতেও কুন্ঠা বোধ করে না । এই দুই দলের যে সকল নেতা দলীয় এই সংকির্নতা থেকে বেরিয়ে আসতে চেয়েছেন, হয় তারা দলে কোনঠাসা হয়ে পরেছেন নয়তো দল থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন ।

- ই –

হাবু ভাই তো তাও দুইবার ঠকা খেয়ে ভুল ভাবে হলেও তৃতীয়বারে সঠিক গন্তব্যে পৌঁছাতে পেরেছিলেন । আমরা কি সেটাও পারবো না ?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×