somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাবু ভাইয়ের মোবাইল

১৬ ই জুলাই, ২০১১ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হাবু ভাইকে নিয়ে এই এক সমস্যা ! নিজেই ফোন করে বললো, খুব জরুরী একটা কথা আছে, আমিও খুব ব্যস্ত ছিলাম অফিসের কাজে তাই বললাম, একটু পরে আমিই ফোন দিবো । অথচ এখন তার খবর নেই । দুপুরের দিকে একবার রিং হলো কিন্তু রিসিভ করলো না, তারপর থেকে মোবাইল বন্ধ তো বন্ধই ! এখন সন্ধ্যা হয়ে এলো প্রায় । তাই কি আর করা সন্ধ্যার পরে মটর সাইকেল নিয়ে নিজেই রওয়ানা হলাম তার উদ্দেশ্যে ।

হাবু ভাইয়ের বাসার কাছাকাছি যেতেই কারেন্ট চলে গেলো । এটা অবশ্য নতুন কোনো ঘটনা না, বরং প্রতিদিনের নিয়মিত বিষয় । বাসার সামনে মটর সাইকেল রেখে দরজায় নক করলাম। হাবু ভাই নিজেই দরজা খুলে দিলেন। ভেতরে ঢুকতে যাবো, অমনি হাবু ভাই হাহাকার করে উঠলেন, আরে! হেলমেট কই ? – বললাম, মটর সাইকেলের সাথেই আছে ।

ঃ হেলমেটটা সাথে নিয়ে আয় ।
ঃ অসুবিধা নাই, ওখানেই থাকুক।
ঃ কেউ নিয়ে যাবে তো!
ঃ না, নিবে না। চলেন ভিতরে যাই।

বুঝতে পারলাম হাবু ভাই ঠিক ভরসা পাচ্ছে না। তার চোখে-মুখে দ্বিধা-দ্বন্দ্বের ছাপ। তার হাত ধরে এক প্রকার জোর করেই বাড়ির ভেতরে ঢুকলাম। বললাম, আপনার জরুরী কথা পরে শুনবো। তার আগে বলেন, আপনার মোবাইল ফোনের কি হয়েছে? ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, চুরি হয়ে গেছে । আমিও সে রকমই একটা কিছু ধারনা করেছিলাম।

ঃ কি ভাবে ঘটলো এটা?
ঃ তোর সাথে কথা বলার পর শুয়ে শুয়ে খবরের কাগজ পড়ছিলাম। কোন ফাঁকে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম ঠিক খেয়াল নেই। সিঁথানের কাছেই ছিলো মোবাইলটা । ঘুম ভাঙ্গার পরে দেখি নেই । নেই নেই নেই তো নেই! চিন্তা করে দেখ! দিন দুপুরে মাথার কাছ থেকে মোবাইলটা নিয়ে গেলো! এটা কোনো কথা হলো?
ঃ বাড়িতে কেউ ছিলো না?
ঃ ছিলো তো সবাই। ভেতরে কেউ ঢোকে নি। জানালা খোলা ছিলো, ওখান দিয়েই কোনো ভাবে নিয়ে গেছে হারামিটা!
ঃ থানায় জানিয়েছেন?
ঃ জানিয়ে লাভ কি? থানায় জানিয়ে কিছু হবে বলে মনে হয় না, উলটো আরো হয়রানি হতে হবে।
ঃ তাহলে কি করবেন বলে চিন্তা করেছেন?
ঃ করবো আর কি! বিকেলে নতুন আর একটা সীমকার্ড তুলেছি। এখন একটা পুরাতন সেট কিনে নিবো। হাজার বারোশ টাকায় নাকি খুব ভালো ভালো সেট পাওয়া যায়!

হাবু ভাইয়ের জরুরী কথাটা শুনতে বেশ কিছুক্ষণ সময় লাগলো। এরই মধ্যে কারেন্ট চলে এসেছে। আমাকে মটর সাইকেল পর্যন্ত এগিয়ে দিলেন তিনি। খেয়াল করলাম, দরজা খুলেই তিনি মটর সাইকেলের দিকে তাকালেন। হেলমেটটা ঠিকঠাক মতো আছে দেখে একটু অবাকও হলেন। মুখ ফুটে তাই বেরিয়ে এলো, আশ্চর্য! দিন দুপুরে শিহরের কাছ থেকে মোবাইল চুরি করে নিয়ে যায়! আর সন্ধ্যার অন্ধকারে রাস্তার পাশে থাকার পরেও হেলমেটটা কেউ ছুঁয়েও দেখলো না! কারণটা কি?
ঃ কারণটা খুব সহজ। -- মাথায় হেলমেট পড়তে পড়তে বললাম, আমরা যারা মটর সাইকেল চালাই তারা কখনো পুরনো হেলমেট কিনি না। পরিচিত কারো কাছ থেকে হয়তো এমনি এমনি চেয়ে নেই, কিন্তু অচেনা কারো কাছ থেকে কখনোই কিনি না। পুরনো হেলমেট কিনি না বলেই আমাদের হেলমেট চুরি হয় না। পুরনো মোবাইল সেট কেনা বন্ধ করে দেন, মোবাইল সেট চুরিও বন্ধ হয়ে যাবে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×