somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষের নির্বুদ্ধিতাই 'ম্যাড-কাউ-ডিজিসের' মত রোগের উৎপত্তির জন্য দায়ী-

১০ ই মে, ২০০৯ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ম্যাড-কাউ-ডিজিস রোগটির নাম এখন অনেকেরই জানা। নাম থেকেই বোঝা যায় এটি গবাদি পশু অর্থাৎ গরুর সেঙ্গে সম্পর্কিত এবং মূলত গরুর মস্তিষ্ক তথা স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে। গবেষণায় দেখা গেছে প্রাণীদেহের জন্য প্রয়োজনীয় একটি প্রোটিনের রাসায়িনক পরিবর্তন জনিত অস্বাভাবিকতা ও আধিক্যই এই রোগের একটি বড় কারণ। এটির নাম "প্রিয়ন প্রোটিন" (PrP, or prion protein)। এই প্রোটিনের অস্বাভাবিক ক্রিয়ার ফলে স্নায়ুতন্ত্রের অধঃপতন (neuronal degeneration) ঘটে। গরুর ক্ষেত্রে এ রোগটির পুরনাম Bovine Spongiform Encephalopathy, সংক্ষেপে 'BSE'। মানুষেরও প্রায় একই ধরণের উপসর্গ বিশিষ্ট রোগ হতে পারে। তখন একে Creutzfeldt-Jakob Disease, সংক্ষেপে 'CJD' এবং Variant Creutzfeldt-Jakob Disease, সংক্ষেপে 'vCJD' নামে আখ্যায়িত করা হয়।

মানুষের এই রোগ (vCJD) হলে মানসিক বৈকল্য দেখা দেয়। অসুস্থতা যত বাড়ে এই অবস্থার ততই অবনতি ঘটতে থাকে। প্রায়ই অনৈচ্ছিকভাবে মাংসপেশীর খিচুনি হয়। রোগী অন্ধও হয়ে যেতে পারে। ধীরে ধীরে কথা বলার ও নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলে এবং অবশেষে অচেতন হয়ে যায়। এই সমস্ত রোগীর বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয় এবং সাধারণত নিউমোনিয়া ও সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।

কোন মানুষের এ রোগ হলে তার থেকে ব্লাড-ট্রান্সফিউশনের মাধ্যমে রোগটি অন্যের শরীরে প্রবেশ করতে পারে। তাছাড়া আক্রান্ত গরুর অর্ধসিদ্ধ মাংস ও মগজ বা স্নায়ুতন্ত্র খেলও এ রাগ হবার সম্ভাবনা রয়েছে। তবে উচ্চ তাপে ভালভাবে সিদ্ধ করে খেলে এতে আক্রান্ত হবার সম্বাবনা নেই বললেই চলে। উল্লেখযোগ্য বিষয় হলো- নিঃশ্বাস প্রশ্বাস, হাঁচি, কাশি ও সাধারণ সংষ্পর্শের মাধ্যমে রোগটি ছড়ায় না। এই রোগ নিরাময়ের সফল কোন চিকাৎসা এখনও আবিষ্কৃত হয়নি।

গবেষণায় দেখা গেছে প্রাণীদেহের হাড় ও মস্তিষ্ক থেকে কৃত্রিমভাবে উৎপাদিত খাদ্য গরুকে খাওয়ালে এ রোগ হয়। আল্লাহতায়ালা গরুকে নিরীহ প্রকৃতির গৃহপালিত তৃণভোজী প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন। কিন্তু অধিক উৎপাদন ও বাণিজ্যে অল্প সময়ে বেশি লাভ করার নেশায় গবাদি পশুর ফার্মের সঙ্গে জিড়িতরা প্রাণীদেহের হাড়, মস্তিষ্ক ইত্যাদি থেকে উৎপাদিত কৃত্রিম জিনিস খাদ্যের সঙ্গে মিশিয়ে খাওয়াচ্ছে। অতিরিক্ত মাত্রায় হরমোন ইন্জেক্সন দেয়া হচ্ছে। তৃণভোজী এই প্রাণীগুলোর স্বাস্থ্যের জন্য এগুলো মোটেই উপযোগী নয়। আর তাই এর পার্শ্ব-প্রতিক্রিয়া স্বরূপ এ ধরণের অনাকাঙ্খিত রোগ-ব্যাধির উদ্ভব হচ্ছে। ফলে গবাদি পশুর সাথে সাথে মানুষকেও ভুগতে হচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে প্রকৃত অর্থে মানুষের নির্বুদ্ধিতাই 'ম্যাড-কাউ-ডিজিসের' মত রোগগুলোর উৎপত্তির জন্য দায়ী।

কোন বিষয়ে সীমালংঘন না করাই ধর্ম তথা মানবতার দাবি। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে প্রাণীকুলের মধ্যেও সৃষ্টিগত স্বাভাবিক বৈশিষ্ট্য ও ভারসাম্য বজায় রাখতে হবে। আর এজন্য স্থলজ ও জলজ প্রাণীদের প্রতিপালন, ব্যবসা, চিকিৎসা ও এগুলো নিয়ন্ত্রণের সঙ্গে যারা সংশ্লিষ্ট এবং সেইসাথে দেশ ও বিদেশের সরকার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে সময়োচিত সঠিক পদক্ষেপ গ্রহণের জন্য বিশেষভাবে যত্নবান হতে হবে।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×