জনগন-ই সকল ক্ষমতার উত্স
১৮ ই মে, ২০১০ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশের জনগণ মিলে একটা সিন্ডিকেট করে ফেলেছে। প্রতিদিনই তারা মাছ-মাংস-শাক-সবজির দাম কমিয়ে দিচ্ছে। নাকানি-চুবানি খাচ্ছে ব্যবসায়ীরা। রীতিমত কান্না-কাটি করছে তারা। বেশী দামে মাল কিনে কম দামে বেচতে হচ্ছে। জনগণ বাসের ভাড়াও কমিয়ে দিচ্ছে প্রতিদিন। কন্ট্রাক্টর বেচারা প্রতিদিনই ঠকছে ভাড়া তুলতে গিয়ে। সরকারী অফিস আদালতে অফিসার-কেরানী সব সময় ভয়ে কাঁপতে থাকে। কাজ করতে একটু দেরী হলেই চড়-থাপ্পর। তাইতো কেউ অফিসে ঢোকার সাথে সাথেই আলোর গতিতে কাজ শুরু করে দেয় তারা।
দেশটি ঠিক কোন মহাদেশে পড়েছে বোঝা যাচ্ছে না। তবে প্রতিদিনই পুলিশ এখানে জনগনের হাতে পিটুনি খায়। দুই-চার জনকে ক্রসফায়ারেও দিয়েছে জনগণ। সংবাদপত্রের হেড লাইন কি হবে তাও ঠিক করে দেয় জনগন।
ইলেকশনের সময জনগণ ভোট দেয় সবচেয়ে বোকা প্রার্থীকে যাতে পাঁচ বছর তাকে গাধার মত খাটানো যায়। এবং খাটায়ও তাই। এই সবকিছুই সম্ভব এখানে কারণ এই দেশে জনগনই সকল ক্ষমতার উত্স।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন