somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোথায়ই সেই ধর্মীয় বয়ানগুলো

১৬ ই জুন, ২০১৫ রাত ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলামি ব্যাংক এত গ্রাহক কখনও সেবা দিয়ে পায় না।তারা গ্রাহক সংখ্যা বাড়ায় মানুষের ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে। তাদের এই পদ্ধতিটা যে বেশ কাজের সেটা দেখা যায় যখন অন্য ব্যাংকগুলো সাধারন ব্যাংকিং এর পাশাপাশি ইসলামি ব্যাংকিং বুথ চালু করে। মানুষের ধর্মীয় অনুভূতিটা তারাও একটু আধটু কাজে লাগাতে চেষ্টা করে। ধর্মীয় অনুভূতিটা শুধু যে আর্থিকখাতে কাজে লাগাচ্ছে তা নয়। রাজনৈতিকভাবেও কাজে লাগাচ্ছে। সবাই বিপক্ষ দলকে ফাঁদে ফেলার একটাই ফরমুলা। কোনোভাবে যদি বিপক্ষ দলের কারো মুখ দিয়ে ধর্মীয় বেফাঁস কিছু বের করা যায়। বিষয়টা এমন দাঁড়িয়েছে যে কয়েকদিন পরে প্রত্যেক রাজনৈতিক দল নামকরন পরিবর্তন করা শুরু করবে। যেমন-
= বাংলাদেশ আওয়ামি ইসলামি লীগ!
= বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামি দল!
= ইসলামি জাতীয় সমাজতান্ত্রিক দল!
= ইসলামি কমেনিস্ট পার্টি বাংলাদেশ!
এখন অনেকের প্রশ্ন সমস্যা কোথায়?
আগে মসজিদে জুমার নামাযের পূর্বে ইমাম সাহেব খুব সুন্দর করে আখিরাত,ইহকাল,পরকাল, সর্ম্পকে বর্ণনা করত। আমাদের নবীদের জীবন বিধান নিয়ে আলোচনা করত। শুনতে ভালো লাগত। এখন মসজিদে আলোচনা হয় রাজনীতি নিয়ে।যার দরুন অনেক মানুষ এখন আর মসজিদে ইমামের বয়ান শুনতে যেতে চায় না। হয়তো খুদবা শুরু হলে যায় নতুবা নামাজ শুরু হওয়ার আগে।

গত মাসে বাড়িতে গিয়েছিলাম। জুমার নামায পড়তে মসজিদে গেলাম। অনেক আগ্রহ করেই আগে গেলাম। হুজুর বয়ান শুরু করলেন “ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক খবিশ!আমি নাম বলব না। ওই খবিশ তার মৃত দেহ কবর না দিয়ে জাদুঘরে রাখতে বলছে। এইসব খবিশের জন্য ইসলামের এই অবস্থা।” প্রকৃতপক্ষে এটি যে জাদুঘরে নয়... বরং চিকিৎসা শাস্ত্রের জন্য নিজের দেহ দান করলেন সেটা ওদের বুঝাতে যাওয়ার মত আহমক আমি নই!


এখন মসজিদে যাই ঠিক নামাজ শুরু হওয়ার আগে। আর চেষ্টা করি নিজে বাসায় পড়ার জন্য। মসজিদকেও যে আজ কলুষিত করে ফেলেছে।
আগে মসজিদে মানুষ উচ্চবাক্যে কথা বলতে বড় পেত। কারণ আল্লাহ ঘর। কিন্তু এখন দেখি মসজিদে দুনিয়ার যত কলুষিত বিষয়গুলো সেগুলো উঠানো হয়।

ব্যাপারটা কেমন যেন হয়ে গেল।সব কিছুতে কেমন যেন প্রতিহিংসা চলে এলো। এমনকি ধর্মেতেও।

সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৫ রাত ১:৫৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×