বেহালা কিনতে বলো না
বলো না,আবার বেহালা কিনতে বলো না ।
ভালবাসার মায়াবী রঙ্গে সে যে আজও
উন্মাতাল করে,তার ছড় টেনে যে সুর
তুলেছি হৃদয় গহীনে,সেখানে কিভাবে
নতুনের হবে আশ্রয় !
বেহালা আমার নিয়ে চলে গেছে, জনৈক,
সে কি জানে ওর ভিতরে আমার অস্তিত্ব?
হয়তো কোথাও মলিন আঁধারে,ঘরের
কোন এক কোণে, পড়ে পড়ে কাঁদে,ডাকে সে---
আমি ছাড়া কেউ শোনেনা !
আমি আজ পেয়ে গেছি পুরনো, তাকে,
স্মিত হাসি চোখে,সে চোখ ফেরাতে পারি না
কখনো, কখনোই, তুমি---নতুন বেহালা,
হৃদয়ের তুমি,তুলতে সুরের মূর্ছনা!
বেহালা কিনতে বলো না ------
ঢাকাঃ১৩/১০/১২
রাতঃ০৪ঃ০০ টা
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




