somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাইকর
অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

"স্কুল-কলেজের প্রেম-ভালবাসা ও শেষ পরিণতি" (কল্পকাহিনী)

১২ ই জুন, ২০১৮ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


__________________ ________________________

স্কুল ও কলেজ জীবনে সবার মাঝেই একবার না একবার প্রেম-ভালোবাসা নামের একটা বিশেষ অনুভূতি জন্ম নেয়। বিশেষ করে ক্লাস টেনে উঠলে ছেলে-মেয়েদের মাঝে এর প্রবণতা বেশী দেখা দেয়।কলেজে উঠলে তো কথায় নেই! ছেলে-মেয়েরা এগুলার মাঝে ঢুবে থাকতে-থাকতে কবে যে পরিক্ষা চলে আসে সেটাই বুঝতে পারে না। তবে মজার বিষয় হলো-- এসকল প্রেমের মাঝে আবার রোমান্টিকতার ছোয়া বেশী থাকে। এই যেমন-- চোখের ইশারায় কথা বলা,প্রতি মাসে একজন আরেকজনকে কিছু উপহার দেওয়া। মাঝেমধ্যে কলেজ ফাকি দিয়ে সিনেমা দেখা।রাস্তা দিয়ে দুজন দুজনার হাত ধরে হাটা ও ইত্যাদি।

আমার মতে স্কুল-কলেজের প্রেম-ভালোবাসার মধ্যে রোমান্টিকতা বেশী থাকে। থাকে নানারকম খুনসুটি। ছোট-ছোট বিষয় নিয়ে রাগারাগি। তাড়া পড়ার টেবিলে বসে নানারকম স্বপ্ন সাজাই। ভালোবাসার মানুষটির সাথে সারাজীবন থাকার প্রতিজ্ঞা করে। কেউ-কেউ আবার আগে থেকেই ছেলে-মেয়ের নাম ঠিক করে রাখে।নতুন কিছু সবার ভাল লাগে। তাই তাদের প্রেম-ভালোবাসাগুলোও মধুর হয়। তাড়া এটাও প্রতিজ্ঞা করে যে, তাড়া একজন আরেকজনকে ছাড়া কখনো দূরে চলে যাবে না। আরো নানারকম খুনসুটি।যাইহোক, আমি এতক্ষণ যাবত স্কুল-কলেজের প্রেম-ভালোবাসার কথা বলছিলাম।

এখন আমি একটা বাস্তব জীবনের কল্পকাহিনী বলবো------------------------ :

মামুন ও সেঁজুতি দুজন একই ক্লাসে পড়ে। ক্লাস টেনে পড়া অবস্থায় তাদের মধ্যে প্রেম-ভালোবাসা নামক একটা অনুভূতির জন্ম হয়। ভালোই চলছিলো দুজনের। উপরে বলা সব কথাগুলোর একটিও বাদ নেই তাদের দুজনের প্রেম-ভালোবাসার মধ্যে।একজন আরেকজনকে পাগলের মতো ভালোবাসে।একজন আরেকজনের সাথে কথা না বলে থাকতে পারে না। এভাবে এইসএসসি পরিক্ষা শেষ হয়ে গেল। কথা চলছে তাদের মাঝে মুঠোফোনে আবার মাঝেমধ্যে দেখাও হচ্ছে।হঠাৎ একদিন সেঁজুতি মুঠোফোনে কল দিলো মামুনকে --------------:
____ হ্যালো!
____ হুম বলো সেঁজুতি।
____ মামুন! আমার বিয়ে ঠিক করেছে বাবা।
____ মানে?
____ হুম।আমি কি করবো বুঝতে পারছি না।
____ কার সাথে বিয়ে ঠিক করেছে তোমার বাবা?
____ জানিনা। সে ব্যাংকে চাকুরী করে এতটুকু জানি।
____ ওহ ভালো।
____ তুমি এটাকে ভাল বলছো কিভাবে?আমাকে ভালোবাসো না তুমি?
____ হুম ভালোবাসি।
____ তাহলে কিছু একটা করো।
____আমি কি করতে পারি এখন!
____ এখন বলতেছো -কি করতে পারি! যখন ভালোবেসেছিলে তখন মনে ছিলো না এসব কথা?
____ তোমার কি মনে ছিলনা! আমি না হয় ভুল করেছি।
____ মামুন প্লিজ তোমার বাবাকে বলে দেখ।
____ আরে.... বাবাকে এখন বিয়ের কথা বললে বাবা আমাকে মেরে ফেলবে।সবেমাত্র এইসএসসি পরিক্ষা দিয়েছি। আমার কি বিয়ে করার বয়স হয়েছে। তোমাকে বিয়ে করে খাওয়াবো বা কী। নিজেই তো বাপের হোটেলে খাই।
____ এতো কিছু বুঝেও কেন আমাকে ভালোবেসেছিলে?
____ তখন বুঝিনি।এখন বুঝতে পারছি বাস্তবতা কি।তোমাকে এখন বিয়ে দিলে মানাবে কারণ- তুমি মেয়ে।কিন্তু আমি যদি এই বয়সে বিয়ে করি তাহলে কি মানাবে??
____ আমার কিছু বলার নেই।
____ হুম।আগে যদি বুঝতাম যে, একই ক্লাসে আর সমবয়সীর সাথে প্রেম করা আর অন্যের বউ পাহাড়া দেওয়া সমান কথা। তাহলে আর এগুলা করতাম না।
____ এসব কথা তুমি কিভাবে বলছো?? তুমি না আমাকে না দেখে থাকতে পারো না!
____ এখন থেকে পাড়বো। আজ বিয়ে দিলে কাল তোমার সন্তান হবে। তাতে তোমাকে মানাবেও কারণ-তুমি মেয়ে।
____ মামুন এটা ভালোবাসা ছিলো না।
____ হুম।এটাই বাস্তবতা সেঁজুতি। বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি এখন। আমি যাদের বিয়ে করবো তারা তো সবেমাত্র ক্লাস ফোরে বা ফাইভে পড়ে। এটাও বাস্তবতা। যা আমি আগে বুঝিনি।
____ হুম সেটাই। ভাল থাকবে।
____ হুম তুমিও ভাল থাকবে। আশা করি খুব তাড়াতাড়ি মামা হতে পাড়বো।

________________________________________
এটি একটি কল্পকাহিনী। তবে,এটাই বাস্তবতা।আমি কিছুটা বুঝানোর জন্য এই কল্পকাহিনী সাজিয়েছি। সব গল্প আবার এমন না। তবে এটাই বাস্তবতা।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৮ রাত ১২:০৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

বাংলা কিউ আর কোড এর ব্যাবহারের বাধা ও সমাধান।

লিখেছেন নাহল তরকারি, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ৯:১০




Bangla QR: সম্ভাবনাময় একটি উদ্যোগ, তবে কিছু বাস্তব সমস্যার সমাধান জরুরি

বাংলাদেশে ক্যাশলেস লেনদেনকে সহজ ও আধুনিক করার লক্ষ্যে Bangla QR একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি QR কোড ব্যবহার... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

×