somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাইকর
অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

লেখক!!

২১ শে জুন, ২০১৮ দুপুর ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একজন ভাল লেখককে সহজেই ভাল মানুষ ভেবে নেয়াটা বোকামী। যেমন একজন ভাল ডাক্তার ভাল মানুষ নাও হতে পারে। বাংলাদেশে যত জন ডাক্তার আছে এরা সবাই যদি ভাল মানুষ হত, যদি প্রত্যেকটা ডাক্তার দিনে তিনটা করে রোগী বিনা পয়সায় দেখত তাহলে আর এদেশে কেউ বিনা চিকিৎসায় মারা যেতনা।

লেখকের প্রতিটা গল্প তার জীবনের অংশ ভেবে নেয়ার কোন কারন নেই। একজন নেশাখোর লেখক মাতাল হয়ে ফযরের আযান শোনে। সে জানালা দিয়ে তাকিয়ে দেখে প্রচন্ড শীতে কাঁপতে কাঁপতে কেউ একজন টুপি পড়ে মুসজিদে যাচ্ছে। লেখক জানালা ধরেই সে ভাল মানুষটিকে ছুঁতে পারে। নেশা গ্রস্থ অবস্থায় সে যা লিখবে হয়ত তাতে আপনি জেগে যাবেন কিন্তু লেখক নিজেই হয়তো নেশায় পড়ে থাকবে।

সব লেখক এক নয়। কেউ কেউ শুধু লেখার জন্য লেখে, মানুষকে মুগ্ধ করতে লেখে। কিন্তু কিছু লেখক কিছু উদ্দেশ্য নিয়ে লেখে। সুন্দর ভাবনা গুলো দিয়ে নিজের মত করে সবাইকে বদলে দিতে লেখে।

তবুও ভাল খারাপ কোন লেখককে কখনো ব্যাক্তিগত ভাবে নিবেন না। লেখক গল্প তৈরি করে তাই তাকে কল্পনাতেই মানায়। খুব কাছে গেলে দেখবেন সব কিছু অন্যরকম।

লেখক তার চারপাশে সব সময় ধোয়া ছড়িয়ে রাখে। আপনি কখনোই তার চিন্তা কে স্পর্শ করতে পারবেন না। সে কখনোই বুঝতে দিবেনা সে আসলে কে! কারন বুঝে গেলে গল্প শেষ!

সহজ করে বলছি লেখক বার বার প্রেমে পড়ে অথচ ভালবাসে শুধু একজনকে। চৈত্রের খরা তাপে সে অচেনা কোন তরুনীর কপালে বিন্দু বিন্দু ঘাম দেখে প্রেমে পড়ে যায়, গোধুলির কুসুম রংে ক্লান্ত কোন কিশোরীর ঘরে ফেরা দেখে সে প্রেমে পড়ে যায়। প্রেমের গল্প লিখতে বার বার তাকে প্রেমে পড়তে হয় অথচ ভাল সে বাসে একজনকেই।

তাই লেখক যখন আপনার দিকে মুগ্ধ হয়ে তাকাবে, গুন গুন করে কবিতা শোনাবে, ভাব্বেন না সে আপনাকে ভালবাসে। সে শুধুই আপনার প্রেমে পড়েছে, সে আপনার ভিতরে ঢুকে গেছে। আপনার সরলতা, আপনার উচ্ছাস গুলিকে সে বুঝে নিচ্ছে। আপনি শুধুই তার নতুন কোন গল্প হবেন।

লেখক অকারনে আপনাকে কাঁদাবে কাদলে আপনাকে কেমন লাগে সেটা দেখতে। লেখক মিছে মিছি আপনাকে হাসাবে হাসলে আপনাকে কেমন লাগে সেটা দেখতে। আপনার দিন রাত সে সব হবে শুধু আপনাকে বুঝতে। একদিন বোঝা শেষ গল্পও শেষ। নতুন কোন গল্পের খোঁজে লেখক।

আমি বলি লেখকের ভাল মন্দ নেই। লেখক হল অভিনেতা। অভিনেতাদের তার সাব্জেক্টের ভিতরে ঢুকে যেতে হয় । র‍্যাপিষ্টের বিরুদ্ধে লিখতে হলেও আগে তাকে কল্পনায় র‍্যাপিষ্ট হতে হয়। লেখক তার কল্পনায় ডুবে থাকে। তার কাছ থেকে কল্পনা সরিয়ে নিলে লেখা পাবেন না আবার তার কল্পনায় ঢুকে গেলেও তাকে পাবেন না।

তাই লেখকের সাথে মিশে নয় তার লেখার সাথে মিশে তাকে বোঝার চেষ্টা করুন। যত ধোয়া সে ছড়িয়ে রাখুক না কেন নিজের অজান্তেই তার লেখাতে সে নিজেকে সাজিয়ে রাখে। শুধু খেয়াল রাখবেন লেখার মোটিভ টা কি সে আসলে তাই।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৮ দুপুর ১:০৯
৩৪টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×