
ঔই খালি যাবি? _
কই যাইবেন বাবা?
___কামারজানি...
____চলেন বাবা..উঠে বসেন..
রিক্সা চলতে শুরু করলো... রিকশায় বসে আছে
স্টাইলিস্ট সুমন। কানে হেড ফোন হাতে
মেয়েদের মত রাবারের চুড়ি এককানে
কানের দুল.. হাতে দামি সিগেরেট...দেখে
মনে হচ্ছে বারাক ওবামার ছেলে বসে
আছে... রিকশা চালাচ্ছে সুমনের বাবার
বয়সি এক চাচা...
হঠাৎ সুমন বলল ওই ম্যাচ আছে??
না বাবা আমি ছিগারেট খাই না..
সামনে একটা দোকানে দাড়া
সিগারেটটা ধরাই নেই..
অবশেষে সুমনের নির্ধারিত স্থান এসে
পড়লো.. ____বাবা এইটা কি দিলেন??
____কেন??কি হইছে???
____দারিয়াপুর থেকে কামারজানির ভারা ৩০
টাকা..আপনি দিতাছেন ২০ টাকা.. __
__আমার থেকে বেশি জানিস তুই??
বেশি কথা বল একটাকাও দিব না..
____বাবা আর পাচঁটা টাকা বাড়ায় দেন...
নইল ঠকা হইয়া যাইবো...
____২০ টাকা নিলে নে নাইলে নাই..
____অবশেষে মারের ভয়ে 20 টাকা নিয়েই
সেই চাচার প্রস্থান আর যে যে চাচা একটু
অধিকার আদায়ের চেষ্টা করবে তাদের জন্য
থাকবে উত্তমমধ্যম..
এমন ঘটনা আমরা সচারাচর করে থাকি..এখন
কিছু উদাহরন দেই দেখেন...
যখন গার্লফ্রেন্ড নিয়ে নামিদামি
রেস্টুরেন্টে যান তখন সার্ভবয়কে ২০/৩০
টাকা টিপ দিতে বাধে না..
যখন লিটনের ফ্লাটে অসামাজিক কাজে
স্থানিয় ছেলেদের নিকট ধরা খান তখন
৫০০/১০০০ টাকার সাথে কয়েয়টা উত্তমমধ্যমো
আপনাদের কাছে কোনো ব্যাপার না...
যখন কোন বন্ধুকে মাদক দ্রব্য খাওয়ান তখন
টাকার কোন হিসেব থাকে না...
এমন হাজারটা উদাহরন দেওয়া যাবে
একটানা... কিন্তু যারা খেটে খাওয়া মানুষ
যারা রক্ত পানি করে জীবনযাপন করেন
তাদের ক্ষেত্রে আমাদের মন এতো ছোট
হয়ে
যায় কেন বলতে পারেন????
ধিক্কার জানাই সুমনের মত মানুষ নামের
কুলাংগারদের
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৮ রাত ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




