somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাইটানিক - হাজারো স্বপ্নের মৃত্যু

২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টাইটানিক।

জাহাজটি তৈরি করার সময় অনেকেই জানতো, এটি ইতিহাস সৃষ্টি করবে। সৃষ্টি সে করেছেও, তবে সে ইতিহাস গর্বের নয়, কষ্টের।

প্রায় ৮৮৩ ফুট দৈর্ঘ্য, প্রস্থে ৯২ ফুট। ১৬ পার্টিশনের মধ্যে ৪ পার্টিশন ডুবে গেলেও যে জাহাজ অক্ষত দাড়িয়ে থাকে, প্রথম ভ্রমনেই সে তলিয়ে যাবে এতো বড় কল্পনাবিলাসী সে সময় কেউ ছিল না। আর তাই হয়তো ৬৫ টি লাইফবোট ধারন করার ক্ষমতা থাকা সত্তেও মাত্র ২০ টি লাইফবোট নিয়ে যাত্রা শুরু করে সে।



এপ্রিল ১০, সাল ১৯১২
ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করল সদ্য তৈরি জাহাজ আরএমএস টাইটানিক। গন্তব্য নিউইয়র্ক। তার বিশাল দেহের অনেক জায়গায় রং তখনো ঠিকমত শুকায়নি। তাতে কী, আগামি কয়েক দশক যে সমুদ্র দাপিয়ে বেড়াবে, সামান্য কাঁচা রং কেন তার বাঁধা হয়ে দাঁড়াবে।

পুরো পৃথিবীকে চমকে দেওয়ার মত জিনিষের অভাব ছিলনা তার। ৮৪০ টি কামড়া, যার মধ্যে ৪১৬ টিই বিলাসবহুল, গরম পানির সুইমিংপুল, তুরকিশ বাথ, ব্যায়ামাগার, লাইব্রেরি, চোখ ধাঁধানো আসবাব, সুসজ্জিত বার সব কিছুই ছিল টাইটানিকের।
ফ্রান্স এবং আয়ারল্যান্ডে প্রয়োজনীয় যাত্রা বিরতিটুকু সে সেরে নেয়।

১৪ই এপ্রিল, সকাল বেলা।
লাইফবোটের ব্যাবহার সম্পর্কে যাত্রীদের শিখানোর কথা সেদিন। কিন্তু কোন এক অজ্ঞাত কারনে আপাতভাবে অপ্রয়োজনীয় মনে হওয়া এই শিখানোর কাজটি হয়ে উঠেনি। আর এই অপ্রয়োজনীয় জ্ঞানটুকু না থাকার কারনে লাইফবোটের ধারনক্ষমতা ১১৭৮ জন হওয়া সত্ত্বেও মাত্র ৭০৫ জন আত্মরক্ষা করতে সক্ষম হয়।

রাত ১১ টা ৪০। আচমকাই সমুদ্রে ভেসে বেরানো বরফের সাথে সংঘর্ষ হল টাইটানিকের। ১৬ পার্টিশনের মধ্যে ৬টি তেই পানি ঢুকতে শুরু করল। এই ভয়াবহ বিপর্যয়ে মৃত্যু নিশ্চিত জেনেও জাহাজের পুরুষগুলো সেদিন কাপুরুষতার পরিচয় দেয়নি। তারা সর্বোচ্চ সংখ্যক নারী শিশু আর অল্প কিছু যুবককে উঠিয়ে দেয় লাইফবোট গুলোতে। আর, নিজেরা থেকে যায় মৃত্যু কূপে।

রাত ২ টা ৫ মিনিটে সর্বশেষ লাইফবোটটি পানিতে নামার পনেরো মিনিট পর অসংখ্য বীরপুরুষ নিয়ে তলিয়ে যায় কালজয়ী ট্রাজেডি টাইটানিক। এই দুর্ঘটনায় মৃত্যু হয় ১৫১৪ জনের। যার মধ্যে ১৩৫২ জনই পুরুষ।

উদ্ধারকারী জাহাজ পানিতে ভাসতে থাকা ৫ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছিল। তাদের মধ্যে কারও নাম রোজ ছিল না। কিন্তু লাইফবোটে অসংখ্য রোজ ছিল যাদের জ্যাক জাহাজেই রয়ে গেছে। আর এভাবেই কয়েক দশক যার সমুদ্র দাপিয়ে বেড়াবার কথা, কয়েকদিনেই ঘটল তার সলিল সমাধি।

তথ্যসুত্রঃ
1)http://en.wikipedia.org/wiki/RMS_Titanic
2)http://www.titanic-facts.com/titanic-facts.html
3)http://www.somewhereinblog.net/blog/Birendra007best/29573815
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×