somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর্কিমিডিস :: একজন বৈজ্ঞানিক সেনাপতি

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসুন একটু কল্পনা করা যাক। মনে মনে বাংলাদেশের একজন বিখ্যাত মানুষকে বাছাই করুন। এবার ধরুন উনি শাহবাগ মোড়ে উসাইন বোল্ট স্পিডে নীলক্ষেতের দিকে দৌড়াচ্ছেন। তাও আবার জামা-কাপড় ছাড়া (আস্তাগফিরুল্লাহ)। আর জোরে জোরে চিৎকার করে বলছেন, “পাইছিরে পাইছি, পাইছিরে পাইছি”।
এটা কল্পনা করা অনেকের পক্ষেই কষ্টকর। অনেকেই আবার একই ঘটনা বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে কল্পনা করে দেখছেন কাকে বেশি স্যুট করে। কেউ কেউ আবার ভাবছেন, “গেল গেল, দেশের যুব সমাজ গেল। প্রথমে নিজের মাথা খেল, তারপর এখন কলাকারদের ইজ্জতে হাত দিল”।
কিন্তু আসল ঘটনা হল আজ থেকে প্রায় সোয়া দুই হাজার বছর পূর্বে এইরকমই একটি ঘটনা দেখার সৌভাগ্য হয়েছিল গ্রিসের মানুষদের (নাকি দুর্ভাগ্য)। পার্থক্য হল লোকটির নাম ছিল আর্কিমিডিস। আর তিনি চিৎকার করছিলেন ইউরেকা, ইউরেকা বলে।


আর্কিমিডিস। জন্ম খ্রিষ্টপূর্ব ২৮৭ সনে। জন্মস্থান গ্রিসের ছোট সুন্দর একটি দ্বীপ সিরাক্যুজ-এ। ছোটবেলায় জ্ঞেনার্জনের খাতিরে মিসরের আলেকজান্দ্রিয়ায় যান এবং সেখানে ইতিহাসখ্যাত বহু পণ্ডিতের সান্নিধ্যে আসেন। মৃত্যু খ্রিষ্টপূর্ব ২১২ সনে। ৭৫ বছরের সুদীর্ঘ জীবনে গনিতবিদ, পদার্থবিদ, জ্যোতির্বিদ, যন্ত্রকৌশলবিদ, আবিষ্কারক সহ বহু তকমায় ভূষিত হয়েছেন। তবে, মজার ব্যাপার হল কবিতা, শিল্প, সঙ্গীতেও তার যথেষ্ট আগ্রহ ছিল।
তার লিখা কোন বই বা কাজের প্রমান সরাসরি পাওয়া যায়নি। তার সম্পর্কে আমরা যা জানি তার পুরোটাই অন্যান্য লেখকদের লেখা থেকে। তার বহু আবিষ্কারের মধ্যে একটি আবিষ্কার ‘আর্কিমিডিস স্ক্রু’, যা এখনও অনেক উন্নয়নশীল দেশে সেচ কাজে ব্যবহার করা হয়।


আভ্যন্তরীণ কোন্দলের কারনে রোমানরা সিরাক্যুজ আক্রমণের জন্য সৈন্য পাঠায়। এসময় সিরাক্যুজের রাজা হিরো (heiro) দেশরক্ষার দায়ভার আর্কিমিডিসের হাতে দেন। সত্তরোর্ধ আপনভোলা একজন বিজ্ঞানীর কাছে এতবড় গুরুভার দেয়ায় সেসময় অনেকেই হায় হায় করে উঠেছিল। কিন্তু আর্কিমিডিস সেসবের তোয়াক্কা না করে দেখানো শুরু করলেন একের পর এক বিজ্ঞানের যাদু। শত্রু বাহিনীর জাহাজের বিশাল বহর। আর্কিমিডিস লিভার কপিকলের সাহায্যে বড় বড় পাথর সেসব জাহাজের দিকে ছুড়ে মারতে লাগলেন। আয়নার সাহায্যে সূর্যের আলো একত্রিত করে জাহাজের মাস্তুলে আগুন ধরিয়ে দিলেন। এইভাবে বিজ্ঞানের বাস্তবিক প্রয়োগের মাধ্যমে বিশাল রোমান বাহিনীকে তিন বছর পর্যন্ত দ্বীপে প্রবেশ থেকে আঁটকে রাখলেন।
দ্বীপের বেশকিছু মানুষের বিশ্বাসঘাতকতার কারনে অবশেষে তিন বছর পর রোমানরা সিরাক্যুজ দখলে নিতে সক্ষম হয়।
অনেক লেখকের লেখা থেকে জানা যায় , দ্বীপ দখলের সময় আর্কিমিডিস মাটিতে একটি অংক কষছিলেন। এক রোমান সেনা তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। অন্যমনস্ক থাকায় তিনি আসল ঘটনা বুঝতে ব্যর্থ হন এবং অংক করার সময় তাকে বিরক্ত করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সেই রোমান সেনা তাকে হত্যা করে।
রোমান সেনাপতি মারসেলাস তার মত গুণী ব্যক্তির মৃত্যুতে অনুতপ্ত হন। এবং পরিপূর্ণ মর্যাদার সাথে তাকে সমাধিস্থ করেন। তার প্রতি শ্রুদ্ধা রেখে তার কবরের পাশে স্মৃতিফলকে একে দেয়া হয় তার সবচেয়ে প্রিয় গানিতিক সমস্যার সমাধান “A Cylinder and A Sphere”।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
২টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×