"বিক্রেতা"
.
কবিতা কিনবে কবিতা?
তোমার ললাটে অঙ্কিত স্পর্শের কবিতা,
তোমার খোপার লাল জবার কবিতা।
.
ছন্দ কিনবে ছন্দ?
সুখের সাথে সুখের পরিনতির ছন্দ,
দেহের সাথে দেহ মিলে যাবার ছন্দ।
.
অনুভূতি কিনবে অনুভূতি?
অবহেলার দাবানলে প্রজ্জ্বলিত হওয়া অনুভূতি,
শরীরের তৃষ্ণা মিটিয়ে ছুঁড়ে ফেলার অনুভূতি।
.
কান্না কিনবে কান্না?
রক্তাক্ত হৃদয়ের কালচে নীল কান্না,
প্রেয়সীর ললাটে ঠোঁটের স্পর্শ এঁকে দেওয়ার কান্না।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




