কারও মৃত্যুর খবর শুনলে কি আপনার
মন কেঁদে উঠে?কোন অসুস্থ পঙু
মানুষকে দেখলে কি আপনার মনে
বেদনার সুর বেঁজে ওঠে?কোন পথশিশুকে দেখলে কি,তার মাথায় হাত বুলিয়ে দিতে ইচ্ছা করে?? আমি জানি বেশীরভাগের ক্ষেত্রেই উত্তর হবে
না। আর উত্তর যদি না হয় তবে
আপনার ভিতরে মানবতার অভাব। আর মুল্যবোধ??
একটা ছোট্ট উদাহরন দেই:-
চট্টগ্রাম রেল স্টেশনে দাঁড়িয়ে আছি।
এক পেপার বিক্রেতা,বয়স মোটামুটি
১০-১২ হবে। একবার আমার সামনে
এসে বলল ভাইজান একটা পেপার
নিবেন,মাত্র ৫ টাকা? ফেসবুকের
বদৌলতে পত্রিকা পড়ার সময় ও
সুযোগ কোনটিই হয় না। ছেলেটা
আবার আসল এবং দেখলাম কিছুক্ষন পর পর আমার কাছেই আসছে। মোট
কথা আমাকে পত্রিকা কিনিয়ে ছাড়বে।
শেষে বিরক্ত হয়ে বললাম
-এই নে পাঁচ টাকা, এখন ভাগ এখান
থেকে।
-এই নেন পত্রিকা।
-পত্রিকা লাগবে না।
-উহু,আমিতো এমনিতে টাকা নিব না।
আমিতো ভিক্ষা করি না।
এই কথা শুনে আমি বাকরুদ্ধ। এটাই
মুল্যবোধ,দায়িত্বের মুল্যবোধ।
মুল্যবোধের উদাহরন আমাদের
আশেপাশেই ছড়ানো আছে।এক আট- দশ বছরের শিশুর কাছ থেকে যদি আপনি কিছু কিনে, এক টাকা ফেরত পান আর সেটা তাকে দিয়ে দিতে চান। এই এক টাকা দান নিতেও সে সংকোচ বোধ করবে।
আর এই ধরনের মুল্যবোধ কারও
ভিতরে দেখলে এমনিতেই তার দিকে
মানবিকতার হাত বাড়িয়ে দিতে ইচ্ছা
করে।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




