আসসালামু আলাইকুম।
.
৩৬৫ টা দিন সাথে কিছু বেশী। পার করে ফেললাম এই সামু পরিবারে। কেউ কেউ দিন ক্ষন খুব ভালভাবে মনে রাখেন। তবে আমি তাদের দলে নই। আমি বিশেষ ঘটনার দিন তারিখ তেমন মনে রাখি না। তাইতো এই পরিবারে একটা বছর যে কিভাবে পুরন হল কিছুই বুঝতে পারলাম না।
.
প্রথম যখন সামুতে যোগ দেই তখন কেমন যেন একটা ছন্নছাড়া হয়ে ঘুরে বেরাতাম সবার প্রোফাইলে। অসাধারন কিছু লেখা কিংবা অসাধারন কিছু মন্তব্য পড়ার আশায়। লেখতে তেমন একটা সাহস পেতাম না তবে লেখালেখিতে ফেসবুকের মাধ্যমে জড়িত ছিলাম বিধায় সাহস করে প্রথম লেখাটা লিখেই দিলাম। আর সেই লেখাতেই একজনের মন্তব্য পেলাম। তখন কি যে খুশী লেগেছিল। যাই হোক লেখার পরিধি বাড়াতে থাকলাম। পেলাম অসংখ্য মুল্যবান সমর্থন এবং অনেকের গঠনমূলক প্রশংসনীয় সমালোচনা।
.
সময়ের অভাবে যদিও এখন বেশীক্ষণ থাকতে পারি না সামুতে কিন্তু প্রতিদিন অন্তত একবার হলেও ঢু মেরে যাই ভালবাসার টানে।
এতদিনের সঙ্গী এই পরিবারের সকল সদস্যকে ধন্যবাদ, যারা আমার অখাদ্য কুখাদ্য লেখাগুলোকে হজম করেছেন খুব ভালবাসার সাথে।
পরিশেষে নতুন সদস্য হিসাবে প্রবীণ সদস্যদের দিক নির্দেশনা পাব ইন-শা-আল্লাহ, এই আশা করছি। এই দিক নির্দেশনাই আমার পরবর্তী সময়ের পাথেয় হয়ে থাকবে।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



