somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মামুন রেজওয়ান
আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

“আমরা সত্যিই অকৃতজ্ঞ!”

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইউটিউবে GOD Level Fast Worker লিখে সার্চ করলে অনেকগুলো ভিডিও আসে। যেগুলোতে কিছু মানুষ দেখানো হয় যারা নিজ নিজ কর্মক্ষেত্রে অত্যন্ত দ্রুততার সহিত তাদের কাজগুলো সম্পন্ন করেন। যেমন একজন ক্যাশিয়ারকে দেখানো হয়েছে যার কয়েক লক্ষ টাকা গণনা করতে এক মিনিটের বেশী সময় লাগে না। আরেকজন একাউন্ট অফিসারকে দেখানো হয়েছে যার ২০০০ পৃষ্ঠার একটা লেজার খাতায় সিল মারতে সর্বোচ্চ এক মিনিট সময় লাগে। এরকম অসংখ্য কাজে দ্রুততার স্বাক্ষর রাখার জন্য এদেরকে সুপার হিউম্যান বলা হয়ে থাকে।

এবার এই মানুষগুলোর শরীরের দিকে তাকাই চলুন। হাত, পা, মাথা এগুলোর দিকে নয়। শরীরের আরও গভীরে যাই,দেখি কি পাওয়া যায়। শরীর গঠনের মৌলিক একক কোষ। কোষের মূল উপাদান প্রোটিন এবং অন্যান্য বিভিন্ন জৈব ও ক্ষুদ্র পরিমাণে অজৈব পদার্থ। আমরা জানি প্রোটিন মূলত পাঁচটি মৌলিক পদার্থের উপর ভিত্তি করে গঠিত সেগুলো নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, হাইড্রোজেন এবং কার্বন।আপনি কি জানেন মানুষের শরীরে কতগুলো কোষ থাকে এবং একটা কোষ কতগুলো প্রোটিন অনু দিয়ে গঠিত ।
বিজ্ঞানীদের আনুমানিক ধারনা যখন একটা শিশু জন্ম গ্রহণ করে তার শরীরে ৬০০ কোটির অধিক কোষ থাকে। প্রতিটি কোষে কয়েকশ কোটি প্রোটিন অনু থাকে।
এবার দেখি একটা শিশু জন্মগ্রহণ করতে কতটা সময় লাগছে? সহজ হিসাব ১০ মাস ১০ দিন তাইতো? আসলে কি তাই? শিশুর শরীরের পিছনে তাকাই। বিজ্ঞানী চার্লস গাইয়ের মতে ৯৯ টি স্বাধীন মৌল থেকে শুধুমাত্র একটা প্রোটিন অনু আবার বলছি শুধুমাত্র একটা প্রোটিন অনু তৈরী হতে সময় লাগে 10 to the power 263 বছর। [1] মানে কি জানেন ১ এর পরে ২৬৩ টা শুন্য বসালে যে সংখ্যাটা হয় ঠিক তত বছর। যেখানে ১ এর পর ৭ টা শুন্য বসালে হয় এক কোটি বছর। এবার একটু চিন্তা করেন একটা প্রোটিন অনু তৈরী হতে সময় লাগছে 10 to the power 263 বছর। এভাবে কোটি কোটি অনু গঠন হতে কতটা সময় প্রয়োজন? এভাবে প্রতিদিন সারা পৃথিবীতে প্রতি মিনিটে লাখ লাখ শিশু জন্মগ্রহণ করছে।

এবার বলুন দেখি এই GOD Level Fast Worker কে যিঁনি সৃষ্টি করলেন তিঁনি কতটা ফাস্ট। সময় দিয়ে সেই মহান আল্লাহর কাজের গতি কি পরিমাপ করা সম্ভব? যেই আল্লাহ পুরো বিশ্ব-ভ্রমান্ড সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে।
Indeed, your Lord is Allah, who created the heavens and earth in six days and then established Himself above the Throne.[2]
লাখ লাখ মানুষ সৃষ্টি করছেন মুহূর্তের মাঝে।

মূল কথায় আসি আমরা সৃষ্ট কোন কিছুর অসাধারণত্বে মুগ্ধ হই, আবেগে আপ্লুত হই, তাদেরকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখি। অথচ এই সৃষ্ট কোন কিছুর স্রষ্টাকে একেবারে ভুলে যাই। দিনশেষে আল্লাহর নাম আমাদের স্মরণের তালিকায় থাকে শুন্যের কোঠায়। তারপরেও তিঁনি রহমানুর রাহিম। এত যত্ন করে, মমতা, ভালোবাসা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টিই করেন নি, আরাম আয়েশের ব্যবস্থা করেছেন। আলো বাতাসের ব্যবস্থা করেছেন। মা নামক এক মমতার সাগর তৈরি করে দিয়েছেন। কি করে ভুলে থাকি সেই পরম দয়ালু আল্লাহ তা'আলাকে!!
.
[1] Quran and Modern Science
Dr. Zakir Naik
[2] The holy Quran
Sura Al-A’Raf, Verse-54

সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×