somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মামুন রেজওয়ান
আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

"তারাবীহ!! বড় প্রশ্ন তিলাওয়াত নয় কি?"

১২ ই জুন, ২০১৮ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(কারও অন্তরে আঘাত লাগলে মুসলিম ভাই হিসাবে ক্ষমা করে দিবেন আশা করি। ভুল হয়ে থাকলে সংশোধন করে দিবেন ইন-শা-আল্লাহ)
.
খুব করে চেষ্টা করেছিলাম হাফেজ ইমামের তারাবীহতে উচ্চারিত শব্দগুলো শুনতে। অন্তত ৫০% অর্থতো আল্লাহ চাইলে বুঝতে পারতাম! কিন্তু খুব কষ্ট লাগল টানা চারদিন চেষ্টা করেও সূরা ফাতেহার পর দুই একটা শব্দ ছাড়া তিলাওয়াতকৃত একটি শব্দও বুঝতে পারলাম না। প্রথম তিনদিন দুই তলায় ছিলাম, ভেবেছিলাম হয়তো মাইকে তিলাওয়াত শুনছি তাই হয়তো বুঝতে পারছি না কিন্তু গতকাল নিচ তলায় থেকে সলাত আদায় করলাম তাও তিলাওয়াতের গতির কারনে শব্দগুলো বুঝতে পারলাম না। আজকে শুধু ফরজটা পড়ে চলে এসেছি তারাবীহ বাসার ছাদে পড়লাম।
.
ইউটিউবে নাসির আল ক্বাতামির ইমামতিতে সলাতের একটা ভিডিও দেখেছিলাম। সেখানে প্রথম কাতারে দাঁড়ানো এক যুবককে দেখলাম তিলাওয়াত শুনে কাঁদতে কাঁদতে বসে পড়েছে। এমনকি ভিডিওর ফ্রেমে যতজনকে দেখা যাচ্ছিল প্রত্যেকে কাঁদতে শুরু করেছে তিলাওয়াত শুনে। নাসির আল ক্বাতামি তিলাওয়াত করছিলেন,
"And those who disbelieved will be driven to Hell in groups until, when they reach it, its gates are opened and its keepers will say, "Did there not come to you messengers from yourselves, reciting to you the verses of your Lord and warning you of the meeting of this Day of yours?" They will say, "Yes, but the word of punishment has come into effect upon the disbelievers."
Al-Quran 39:71
.
আমিও তাদের কান্না দেখে আর তিলাওয়াতকৃত আয়াতটির অনুবাদ দেখে নিরবে চোখের পানি ফেললাম। কোর'আনতো এমনই হৃদয়স্পর্শী। এর মাধুর্যতায় মুগ্ধ হয়ে আপনাকে কাঁদতে হবে, এর জাহান্নামের বর্ণনা শুনে আপনাকে ভয়ে কাঁদতে হবে। এর তিলাওয়াত শুনে ইমামসহ সকল মুসল্লিকে কাঁদতে হবে। তাই নয় কি?
.
এই রমাদানে খুব ইচ্ছা ছিল আমার দেশের এরকম একজন ইমামের পিছনে দাঁড়িয়ে সলাত আদায় করার। এরকম এক ইমামের পিছনে সলাত আদায়ের সৌভাগ্যও হয়েছিল আলহামদুলিল্লাহ। তিনি আমাদের চট্টগ্রামের বন্দরটিলায় অবস্থিত দারুসসালাম মসজিদের ইমাম। এক মাগরিবের সলাতে তার তিলাওয়াত শুনে মনে মনে বলেছিলাম আল্লাহ আপনার কোর'আন এত অপূর্ব! এত শ্রুতিমধুর! মনে হয় আজীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেই থাকি।
সম্মানিত হাফেজগণের কাছে আমার একটা বিষয় জানার ইচ্ছা ছিল। আপনি ইমামের আসনে দাঁড়িয়ে তিলাওয়াত করে পুরো রমাদান মাসে কোর'আন একবার খতম দিয়ে ফেললেন কিন্তু মুসল্লি একটা বর্ণও বুঝল না। এতে কি মুসল্লিগন আপনার হওয়া খতমের সওয়াব পাবে? সত্যি কথা বলতে আমিও না ১৭-১৮ বছরের ঐ যুবক ছেলেটার মত তিলাওয়াত শুনে কাঁদতে চাই। যেভাবে মিশরি আল আফাসী, আব্দুর রহমান আস সুদাইস, আব্দুর রহমান আল ওয়াসির তিলাওয়াত ইউটউবে শুনে প্রায়ই কাঁদি।
.
বিঃদ্রঃ এটা ৪র্থ রোযা শেষে রাতের একটি লিখা। আলহামদুলিল্লাহ ৫ম রোযার তারাবীহ থেকে ২৩ রোযা পর্যন্ত নারায়নগঞ্জে সৌদির এক ইমামের পিছনে দাঁড়িয়ে সলাত আদায় করার তৌফিক আল্লাহ তা'আলা দিয়েছেন।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৮ রাত ১২:৫৮
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×