somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মামুন রেজওয়ান
আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

"আরও একটি চেতনার গল্প"

১৯ শে জুন, ২০১৮ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিনের ধুলো ময়লা জমা আরও একটি চেতনার গল্প।


চেতনা সামগ্রী নিয়ে আবার হাজির হয়েছি ফেরীওয়ালা বেশে। চেতনা ডেলিভারি দেওয়ার উপযুক্ত সময় খুঁজছি। এবারের চেতনা অবশ্য ভিন্ন বিষয় নিয়ে। যে চেতনা ডেলিভারি দেওয়ার চিন্তা করেছি, এখন এটা পাবলিক ভাল খাচ্ছে। এই চেতনার নাম মানবতার চেতনা। হঠাৎ করে কপালগুণে মানবতার চেতনা প্রদর্শন করার সুযোগ পেয়েও গেলাম। হুম এখনতো আবার মানবতা কপচানোর একটা বিষর। সুযোগটা অবশ্য করে দিলেন ফেসবুকেরই প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। হঠাৎ করে তার প্রোফাইলে ফ্রান্সের পতাকা দেখতে পেলাম। এবং জানতে পারলাম দুইদিন আগে প্যারিসে এক সন্ত্রাসী অনেকগুলো সাধারন মানুষকে হত্যা করেছে। সেই উপলক্ষ্যে সবাই নিজের প্রোফাইল পিক হিসাবে ফ্রান্সের পতাকা লাগাচ্ছে। আমিও সিদ্ধান্ত নিলাম নিজের প্রোফাইল পিকে ফ্রান্সের পতাকা ব্যবহার করব।

কিন্তু একটু খারাপ লাগল পুরো খবর শুনে। মনে মনেতো সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম এক জ্বালাময়ী পোস্ট থাকবে এই হামলার উপর। এই মুসলিমগুলাকে জঙ্গী নাম দিয়ে এক হাত নেওয়া যাবে। কিন্তু বিধিবাম, এই ঘটনার সাথে মোহাম্মদ নামের কোন সম্পৃক্ততা না পেয়ে একটু খারাপই লাগল। কিন্তু থেমে থাকলে চলবে না। আমার স্নায়ুতে হিউমিনিটি নামে আরেকটা অতিরিক্ত স্নায়ুকোষ আছে, এটা দেখানোর এই সুযোগ হাত ছাড়া করা ঠিক হবে না। এবং নিজের প্রোফাইলকে মানবতার স্মারকে মুড়েই ফেললাম, কিছু মুহূর্তের জন্য।

শুনলাম কয়দিন আগে আফগানস্থানে মার্কিন সৈন্যরা বিমানের মাধ্যমে বোমা হামলা চালিয়েছে। এতে করে নাকি প্রায় শতাধিক কোর'আনের হাফেজ কিশোর এবং বালক বয়সী ছেলে মারা গেছে। আমি একটা জিনিস বুঝলাম না মানুষ এই মৃত বাচ্চাগুলাকে নিয়ে এত মাতামাতি করছে কেন? শান্তি প্রতিষ্ঠা করতে গেলেতো এরকম দুই একজন শিশু মরবেই। এটা নিয়ে এত ফালাফালি করার কি আছে? তারউপর বড় কথা এরাতো আর আট দশ বছর পর এক একজন জঙ্গীই হোত, তাই নয় কি? এরকম কতগুলো ভবিষ্যত জঙ্গীর জন্য এভাবে মানবতার বুলির অপচয় মেনে নেওয়া যায় না।
কেমন যেন, একটা শান্তি শান্তি লাগে মুসলিমের সাথে জঙ্গী শব্দটা যুক্ত করতে পারলে। মানবতা খুব দামী একটা জিনিস, এর ব্যবহার শুধুমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে। কাদের জন্য মানবতা দেখাব এটা নির্ভর করে আমার গাট কতটা ফুলবে তার উপর।

আরও একটা জিনিস বুঝলাম না। ঠিক আছে মানলাম এরা সবাই কোর'আনের হাফেজ তাই বলে কি এদেরকে সার্টিফিকেটে দিতে হবে? এরা সেরা অভিনেতা কিংবা সেরা গায়ক কিংবা সেরা ড্যান্সার হলে না কথা ছিল? আসলেই বুঝি না আমি।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৮ রাত ১২:০০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×