somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মামুন রেজওয়ান
আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

"এ রোগের ঔষধ কোথায়?"

৩০ শে জুন, ২০১৮ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক কিছুই আমাদের কাঁদাতে পারে না। মানুষের কষ্ট আমাদের কাঁদাতে পারে না, নির্বিচারে নিরপরাধ মানুষ হত্যা আমাদের কাঁদাতে পারে না। এমনকি নিজের ভাইয়ের মৃত্যুও অনেক সময় আমাদের কাঁদাতে পারে না। যতটা আজকে কাঁদিয়েছে এই বাঙালী জাতিকে। তারা কেঁদেছে প্রিয় দলের বিদায় দেখে। আহ! আফসোস নিজেদের জন্য। এই কান্নাটা যদি আফ্রিকার ঐ শিশুটির জন্য হোত যে সারাজীবন জুতা কি জিনিস বুঝে নি! পরারতো প্রশ্নই আসে না। 

আমার ফিলিস্তিনের জেনিন শহরের ছোট্ট গ্রাম আইনে হুজের সারার কথা মনে পড়ছে। যে তার ওয়েবসাইটে লিখেছিল," পৃথিবীর মানুষ কিভাবে বেঁচে আছে সুস্থ্য মস্তিষ্কে ফিলিস্তিনের এই মৃত্যুপুরী দেখেও। যেখানে ১৯৪৮ সাল থেকে ৪-৫ প্রজন্মের প্রায় ৫-৬ মিলিয়ন মানুষ হত্যা করা হয়েছে যার মধ্যে সিংহভাগই নিরপরাধ।[১] যাদের অপরাধ শুধু ফিলিস্তিনের আরব নাগরিক হওয়া।" [২]
আইনে হুজের এই মেয়েটার চোখে আমরা অসুস্থ্য জাতি। আমাদের কান্না প্রিয় দল হেরে যাওয়াতে সীমাবদ্ধ। আমাদের ক্ষুব্ধতা আর্জেন্টিনা কেন Jorge Sampaoli কে কোচ হিসাবে নিয়োগ দিল? 

আরও কিছু মনে পড়ল। একটা পরিসংখ্যান দেখে আসি চলেন। মাত্র ১১ বছরের একটা হিসাব। রক্ত নিয়ে খেলার হিসাব। যেগুলো কদাচিৎ আমাদের দৃষ্টিগোচর হয়ে গেলেও তৎক্ষনাৎ মুখ ঘুরিয়ে ফেলি। পরিসংখ্যানটা স্বর্গ কন্যা কাশ্মিরকে নিয়ে। 
"১৯৮৮ সালের জুলাই থেকে ১৯৯৯ সালের ডিসেম্বর পর্যন্ত ১১ বছর সময়কালের একটি চিত্র। এই এগার বছরে ভারতীয় বাহিনীর হাতে কাশ্মীরের সাধারন নাগরিক নিহত হয় ৪৫,৭৪৫ জন, আহত হয় ৮৯,৭২৬ জন। যুদ্ধরত অবস্থায় কাশ্মীরের সৈন্য নিহত হয় ১৩,০১০ জন, আহত হয় ৯৮০৩ জন। এই সময়ে ভারতীয় বাহিনী কর্তৃক ১৭,১২২ জন নারী-শিশু ধর্ষিত হয়। নির্বিচারে গ্রেফতার হয় ১১,৮২০ জন যোদ্ধা এবং ৮০,৪৩৭ জন সাধারন নাগরিক।" এটা শুধুমাত্র ১১ বছর ৫ মাসের হিসাব। যে হত্যাকান্ড এখনও বিদ্যমান আছে। [৩]

এদের কেন হত্যা করা হচ্ছে এ ব্যাপারে আমরা নিরব। সামান্য দুঃখবোধও আমাদের মধ্যে জাগ্রত হবে না। আমরাতো জানিই না এরা কারা? এরা হয়তোবা নেইমার কিংবা মেসি কিংবা রোনাল্ডোর আত্মীয় বা দেশের কেও হলে আমরা প্রতিবাদ জানাতাম। এদের সহমর্মিতা জ্ঞাপন করতাম। আফসোস নিজেদের সংষ্কৃতি, শিষ্ঠাচার, বিবেক বিকোতে বিকোতে নিজের অনুভুতিটাও বিকিয়ে দিলাম! এরচেয়ে একটা রোবট কি ভাল নয়? যার অনুভুতি প্রি-প্রোগামড অন্তত আমাদের অনুভুতির মত সস্তা দরে বিকোয় না।

Sources:
[১] Palestinian Genocide
Pakistan Defence Forum
[২] Mornings in Jenin
Abul hawa
[৩] --Asia watch (New york)
--Committee of initiative on human rights (New Delhi)
--J&K People basic rights movement (Srinagar)
--Voice of Germany
--Voice of America
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৮ রাত ১১:৫৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×