somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্পোরেট ফ্যাক্টসমূহ

১৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

#কর্পোরেট_ফ্যাক্ট_৮

আপনাকে প্রচুর পরিশ্রম করতে বলা হয়। স্বপ্ন দেখানো হোল মাত্র ৫ বছর লাগবে ম্যানেজার হতে। স্যালারি ১০০কে+ হয়ে যাবে যদি এভাবে এভাবে কাজ করেন। আপনিও আপনার লক্ষ্যে অটুট। এগিয়ে চলছেন দুর্বার গতিতে। ম্যানেজমেন্টের মিটিং হ্যান্ডেল, নিজের সেকশন হ্যান্ডেল করছেন টাইম টু টাইম। এতই ব্যস্ততা যে, নামাযের কথা বেমালুম ভুলে যাচ্ছেন। অথবা দায়সারাভাবে নামাযের টাইম ওভার হয়ে যাওয়ার পরে কোনরকম আদায় করছেন। তবে আপনাকে স্মরন করিয়ে দেই,
"আলী ইবন খাশরাম (রহঃ) ....... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা‘আলা বলেনঃ হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি নিজেকে ফারেগ করে নাও আমি তোমার হৃদয়কে অভাব মুক্ততা দ্বারা পরিপূর্ণ করে দিব এবং তোমার অভাব বন্ধ করে দিব। আর তা যদি না কর তবে তোমার দু’ হাত আমি ব্যস্ততা দিয়ে ভরে দিব আর তোমার অভাব দূর করব না।" [১]



বিশ্বাস করেন কল্যান ঐ মুয়াজ্জিনের আজানের ধ্বনিতে যে দৈনিক পাঁচবার আপনাকে কল্যানের পথেই ডাকে। আপনি যখন আল্লাহকে সময় দিবেন আল্লাহ ওয়াদা করেছেন আপনাকে নেয়া'মত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আপনি আল্লাহকে সময় না দিয়ে বড় এমাউন্ট ইনকাম করছেন কিন্তু আপনার ছেলেটা মাদকাসক্ত কিংবা মেয়েটার প্রতি মাসে ডায়ালাইসিস করাতে হয়। এটাকে নিয়া'মত বলেনা। নিয়া'মত কি জানেন? আপনি আল্লাহকে সময় দিচ্ছেন আল্লাহর নিকটা চোখের পানি ঝড়াচ্ছেন দেখবেন দিনশেষে সামান্য স্যালারিতে আপনার পরিবার খুব আরাম আয়েশে চলে যাচ্ছে। দিনশেষে রাতে একটা প্রশান্তি নিয়ে ঘুমাতে পারছেন। আমাদের প্রিন্সিপাল স্যার আমার একটা লেখায় কমেন্ট করেছিলেন "Dogs also earn more!"। কথাটার গভীর মিনিং আছে। হ্যাপিনেস আসলে লাখ টাকার ভিতরে নেই, হ্যাপিনেস আল্লাহর দেওয়া নেয়া'মতে সন্তুষ্ট থাকার মধ্যে।

এতটুকু পোস্ট পড়ে আবার হোই হোই করে উঠবেন না। কারন দ্বিতীয় অংশ এখনও বাকী।
আল্লাহ বলেছেন,
"অতপর নামাজ শেষ হলে তোমরা জমিনে (পৃথিবীতে) ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ (জীবিকা) তালাশ কর ও আল্লাহকে অধিক স্মরণ কর, যাতে তোমরা (জীবিকা উপার্জনে) সফলকাম হও।" [২]
অর্থাৎ বেঁচে থাকার জন্য আপনার যতটুকু দরকার ততটুকুর জন্য ঘাম ঝড়াতেই হবে। আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করে ঘরে বসে থাকবেন আর আল্লাহ আপনার ঘরে খাবার পৌঁছে দিবে এটা ভাববেন না। বেশী উপার্জন করা মানেই শান্তিতে থাকা এটা চরম পর্যায়ের ভুল একটা কথা। দুনিয়াটা মুমিনের জন্য মুসাফিরের জীবন। মুসাফির অবস্থায় আপনি কি কি করতে পারবেন এবং কি কি পারবেন না ভেবে দেখবেন।

[১] সূনান তিরমিজী (ইফাঃ) হাদিস নম্বরঃ ২৪৬৯, ইবনু মাজাহ ৪১০৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২৪৬৬ [আল মাদানী প্রকাশনী]
হাদিসের মানঃ সহিহ
[২] সুরা জুমআ : আয়াত ১০
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×