রবি ঠাকুরের পথে চলা দেশদ্রোহ হলে, আমি গর্বিত আমি একজন দেশদ্রোহী
০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রায় দেড়শো বছর আগে এই পোড়া বাংলাদেশে রবি ঠাকুর নামে এক সৃষ্টিছাড়া লোক জন্মেছিল।
প্রচলিত অর্থে সমাজবিদ, অর্থনীতিবিদ না হয়েও সে আমাদের কিছু কথা বলে গেছিল।
সে বলেছিল,
দেশ মানে মাটি নয়।
দেশ মানুষে তৈরি, তাই মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত করলে "সুজলাং, সুফলাং" জাতীয় কাব্যকথায় দেশের লজ্জা ঘুচবেনা।
সে শিখিয়েছিল,
দেশকে দেবীর আসনে বসিয়ে জোর করে "মা মা" বলে ডাকলে তাতে পরোক্ষে দেশের ক্ষতি করা হয়।
পাগলা বুড়োটা বলেছিল,
জনগণ নিজের অধিকার সম্পর্কে সচেতন না হলে সবচেয়ে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারও
স্বৈরাচারী হয়ে পড়ে।
অর্থনীতির 'পন্ডিত' না হয়েও সে বুঝেছিল,
ধনের ধর্মই অসাম্য।
তাই ধনকামী নিজের গরজেই দারিদ্র সৃষ্টি করে থাকে।
শিক্ষানীতি, অর্থনীতি থেকে রাষ্ট্রনীতি প্রায় প্রতিটা বিষয়েই বুড়োটা এরকম অসাধারণ সব কথা বলেছিল।
কিন্তু আমরা তো সবজান্তা।
তাই তার কাছ থেকে কিছুই শিক্ষা নিইনি।
সেজন্যই, সাম্যের স্বপ্ন দেখা নব্য ভারত বলছে "সামন্তবাদ, পুঁজিবাদ, গরিবী, ভূখমরি সে চাহিয়ে আজাদি"।
অথচ, আমরা একটাই জবাব দিচ্ছি, "ওরা দেশদ্রোহী"।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৬ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুনসম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ
মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন