21 জুন। ভারতের "রাজামশাইয়ের" নির্দেশে সারা দেশে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস।
হুজুগপ্রিয় দেশবাসী যথারীতি যোগব্যায়াম এবং যোগসাধনার (যার মাধ্যমে নাকি কুলকুন্ডলিনীকে
জাগ্রত করে ত্রিলোকের সর্বসিদ্ধি লাভ করা যায়) পার্থক্য না জেনেই ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতিরক্ষার আত্মপ্রসাদ লাভ করলেন।
অনেকেই নাক টিপে "শ্বাসরোধ" করে প্রাণায়াম করে শরীর সুস্থ করার প্রচেষ্টা করলেন।
যতই নাক টিপুন, নিটফল শূন্য। মানবশরীর বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকলেই বোঝা যায় এক নাক টিপে শ্বাসরোধ
করে ফেলা একটা ধাপ্পা।
না বুঝলে নিচের ছবিটা দেখুন।
যোগশাস্ত্র অনুসারে কুলকুন্ডলিনী জাগ্রত করার পদ্ধতি এতটাই অশ্লীল যে তা পাবলিক ফোরামে লিখতে পারছিনা।
আগ্রহী ব্যক্তিগণ যোগ ও তন্ত্রশাস্ত্রের মূল গ্রন্থগুলি পড়ে দেখতে পারেন।
এবার সিদ্ধিলাভ করার একটা শর্টকাট একদম বিনামূল্যে শিখিয়ে দিচ্ছি।
পারলেই আপনিও 'শক্তিমানে'র মত সবকিছু করতে পারবেন।
পতঞ্জলী তার 'যোগসূত্রে' 194 টি মুদ্রার কথা বলেছেন।
তার ভিতর 40 তম 'খেচরী মুদ্রা'কেই বলেছেন শ্রেষ্ঠ।
জিভটাকে মুখের ভিতর দিয়ে ঘুরিয়ে ভ্রু-যুগলের ভিতর মাত্র দুই মুহূর্ত রাখলেই সিদ্ধিলাভ।
কী বললেন?
মানবশরীরে একাজ অসম্ভব।
আরে মশাই, আমিও তো তাই বলছি যে যোগশাস্ত্র সম্পূর্ণ ভ্রান্ত।

সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৬ রাত ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



