somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাদারের সেন্টহুড এবং বাংলায় অলৌকিক লকেট শিল্পের প্রস্তাবনা

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের মহিমাময়ী বঙ্গেশ্বরী দিদিমণি মাদার টেরেসাকে সেন্টহুড দেওয়ার "ঐতিহাসিক" ঘটনার সাক্ষী থাকতে ভ্যাটিকানে গেছেন।

যেকোনো প্রকৃত শিক্ষিত মানুষ মাত্রই জানেন মানবসেবা জাতীয় কোন কাজের জন্যেই কিন্তু সেন্টহুড দেওয়া হয়না।
সেন্টহুড পাওয়ার এক এবং একমাত্র পরাকাষ্ঠা হল "অলৌকিক ক্ষমতা" লাভ করা।
শুধু তাই নয়, মনে রাখতে হবে খৃষ্টধর্মে জীবিত অবস্থায় কেউ কোনদিন সেন্ট হতে পারেনা।
মৃত্যুর অন্তত পাঁচ বছর পরে যদি কোন পাদ্রি বা নানের অলৌকিক ক্ষমতার "প্রমাণ" পাওয়া যায় তবেই তাকে সেন্ট ঘোষণা করা হয়।

প্রিয় বন্ধু, আমরা কি একটি বারের জন্যেও প্রশ্ন করবনা কেন বেঁচে থাকতে কেউ সেন্ট হতে পারবেনা?
উত্তর টা খুবই সহজ।
মরা মানুষকে তো আর যুক্তিবাদীদের সামনে তাদের তথাকথিত অলৌকিক ক্ষমতার প্রমাণ দিতে হবেনা।

অজ পাড়া গাঁয়ের জটা তান্ত্রিকরা এই দাবি করলে আমরাই তো বলি শালা চিটিংবাজ, বুজরুক।
তাহলে, এখন আমাদের শিক্ষিত সমাজ চুপ কেন?
ভ্যাটিকানের ডলারের অভাব নেই।
তাই মিডিয়াগুলি আবেগ গদ গদ স্বরে আমাদের বোঝাতে চাইছে এই সেন্টহুড প্রাপ্তি বাঙালি তথা ভারতবাসীর কাছে অতিশয় গর্বের বিষয়।
কিন্তু, আমরা কি ভুলে যাব এই ভাবে কুসংস্কারের প্রচারের সহায়তা করে ভারতীয় সংবিধানে বর্ণিত "বিজ্ঞানমনস্কতার প্রসারের"ই বিরোধিতা করছি।
যেসকল মাননীয় মন্ত্রীগণ আমাদেরই ট্যাক্সের টাকা ধ্বংস করে এই সংবিধান বিরোধিতা দেখতে গেছেন তারা কি দেশদ্রোহী নন?


মাননীয় মমতা দিদির কথা দিয়েই শুরু করেছিলাম, তাই তার কথা বলেই এই লেখা শেষ করছি।
দিদিমণি, প্রায় প্রতিটা জনসভাতেই ফিরিস্তি দিয়ে থাকেন তার আমলে কতগুলি সুপার স্পেসালিটি হসপিটাল তৈরি হয়েছে।
দিদিগো, এত সব হসপিটাল তৈরির দরকার কি?
তুমি তো শুনেছি, সততার প্রতীক।
তুমি যদি সত্যি বিশ্বাস কর যে মাদারের লকেট দিয়েই সব রোগ সারিয়ে ফেলা যায় তাহলে পাড়ায় পাড়ায় "চপ শিল্পে"র মতন "অলৌকিক লকেট তৈরির কারখানা" শুরু কর।
তবেই তো আমরা গর্বের সাথে বলতে পারব, দিদির আমলে স্বাস্থ্যক্ষেত্রে সারা দেশে "এগিয়ে বাংলা"।

সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×