মোদীজি, শুনলাম ওরা আমাদের ১৭ বা ১৮ জনকে মেরেছে।
জবাবে আমরা ওদের ১৭+১৮=৩৫ জনকে মেরেছি।
অতএব, আপনার আর নওয়াজ বাবুর যুদ্ধ যুদ্ধ খেলার প্রথম রাউন্ডে আপনি জিতেছেন।
আপনাকে অভিনন্দন জানাই।
কিন্তু, আপনাদের দুই বন্ধুর কাটাকুটি খেলায় আমার লাভ কী?
সামান্য দুটি ডাল ভাত খাব তার উপায় নেই।
ডালের দাম আকাশ ছুঁয়েইছিল।
'খেলার' খরচ যোগাতে এবার হয়ত নক্ষত্রপুঞ্জ ছাড়িয়ে যাবে।
আমার মা গুরুতর অসুস্থ।
সরকারী হাসপাতালের পরিষেবা কেমন তা আপনার পক্ষে জানা সম্ভব নয়।
কারণ আপনাকে সেখানে যেতে হয়না।
ফলে ভরসা সেই মুনাফালোভী নার্সিংহোম।
আপনাদের কল্পিত মাটির 'মা' নয়, জলজ্যান্ত রক্তমাংসের মা।
তাই না খেয়ে হলেও সেখানেই যেতে হয়।
শুধু আমি নয়।
প্রতিদিন কোটি কোটি দেশবাসীর একই পরিণতি হচ্ছে।
তাহলে আপনার এই বিশেষ খেলা থেকে দিন শেষে আমি কী পেলাম?
আমরা কী পেলাম?
খালি পেট আর হাতে জাতীয়তাবাদী লজেঞ্চুস !!!
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




