প্রায় দুই ডজন মানুষকে জবাই করে হত্যার বিরুদ্ধেও দেশের রাজনৈতিক দলগুলো একসুরে প্রতিবাদ করতে পারে না। দেশের তরুণ সমাজের একটা অংশ ভয়াবহ খুনী হয়ে উঠছে, তা নিয়েও তারা একইভাবে উদ্বেগ প্রকাশ করতে পারে না। এই রাজনীতিকদের হাতেই তো আমাদের দেশ, আমাদের ভবিষ্যৎ, আমাদের নিয়তি!
আচ্ছা, আমাদের সুশীল সমাজ, সাংস্কৃতিক গোষ্ঠী, বুদ্ধিজীবি সম্প্রদায়, এঁরা কোথায়? জঙ্গীবাদ বিরোধী সচেতনতামূলক কোনো কর্মসূচি নিয়ে এদের কেউ-ও তো এগিয়ে আসেনি। রাজনীতিকরা যেমন ব্লেম গেম’এ ব্যস্ত। আমরাও তো, নই কি?


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

