somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুমুখে নার্গিস, আগাছা বদরুল এবং...

০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক.
মুহম্মদ জাফর ইকবাল স্যার, আমার এ লেখা আপনি দেখবেন কি-না জানি না। বদরুল আলম ছাত্রলীগ নেতা নয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয় মানে স্যার আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে আমাদের বোনকে হত্যা করতে কুপিয়েছিলো।
প্রায় এক বছর আগে আপনার বিশ্ববিদ‌্যালয়ে শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার খবর শিরোনামে উঠে এলে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগাছা পরিষ্কার করতে সংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। এ প্রসঙ্গে আপনি জবাবে বলেছিলেন, এরা আমাদের ছাত্র। এদের আমাদের কাছে পাঠিয়ে দিন। আগাছাকে ফুলগাছে পরিণত করবো।
শিক্ষকদের উপর যে ছেলেগুলো হামলা করেছিলো তাদের শাস্তি দেওয়ার ঘটনায় আপনি বলেছিলেন, ছাত্রলীগের ছেলেদের শাস্তি দেওয়া অন্যায়।
স্যার, শাবিপ্রবি’র ছাত্র বদরুল আলমের শাস্তি হলে আপনি কি কষ্ট পাবেন? আরেকটা প্রশ্ন, আগাছাকে ফুলগাছে পরিণত করতে পেরেছেন কি...?
দুই.
বদরুল ছাত্রলীগের দলীয় কর্মসূচির অংশ হিসেবে নার্গিসকে কোপায়নি-এ কথা ধ্রুব সত্য। এই ঘটনায় সাংগঠনিকভাবে ছাত্রলীগের দায় নেই। কিন্তু বদরুল ছাত্রলীগের নেতা ছিলো-এ কথাও তো দিনের আলোর মতো সত্য। ছাত্রলীগ সেই সত্য স্বীকার করে নিয়ে বদরুলের ব্যক্তিগত অপকর্মের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তার বিচারের পথকে প্রশস্ত করার পক্ষে দাঁড়াতে পারতো।
‘বদরুল ছাত্রলীগের কেউ নয়’- বলে বক্তৃতা করলেই সত্য আঁড়াল হয়ে যায় না। ছাত্রলীগ বরং বদরুলের বিরুদ্ধে যাতে যথাযথ মামলা হয়, বিচার হয়-সে ব্যাপারে সাংগঠনিক প্রভাব কাজে লাগাতে পারতো। সেটিই বরং ছাত্রলীগের ভাবমূর্তি বাড়াতো। এখনও তার সময় আছে বলেই আমি মনে করি।
আচ্ছা, বদরুলকে অস্বীকার করলেই কি দায়মুক্তি??? নিশ্চয়ই না। যদি বদরুলকে অস্বীকার না করে ছাত্রলীগ এভাবে বিবৃতি দিতো যে,"বদরুল ছাত্রলীগেরই সদস্য! সে অন্যায় করেছে, তাকে আমরা সাংগঠনিকভাবে যে শাস্তি প্রাপ্য সেটা নিশ্চিত করবো। দেশের প্রচলিত আইনে তার বিচার নিশ্চিত হোক সরকারের কাছে সেটার দাবি জানাবো এবং হতাহতের পরিবারকে সার্বিক সহযোগিতা করবে ছাত্রলীগ"। বিষয়টা কতোটা মানবিক হতো একবার ভেবে দেখেছেন কেউ?? অন্তত কেউ এভাবে সংগঠনের দিকে আঙুল তুলতে পারতো না!
আরেকটি কথা, এই বদরুলরাই একসময় এলাকার বড়ো নেতার নাম-ছবিসহ পোস্টার ছাপিয়ে পাড়ায় পাড়ায় টানিয়ে দেয়, তখন খুশিতে বগল বাজাই আমরা! আর এরা অপকর্ম করলে এদের পাশে না দাঁড়িয়ে, অস্বীকার করে আদৌ কি কোনো সফলতা আছে? আমার মাথায় আসে না সেটা! তাই এদেরকে দলে ভিড়িয়ে নেওয়ার আগে এদের সম্পর্কে ভালোভাবে জেনে দলে ভিড়ানো কি খুব কঠিন কিছু? সর্বোপরি সমাজে নৈতিক অধ:পতন ঘটছে ক্রমেই...

সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×