somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইন কি পুরুষ নাকি??? নাকি আইন ঐ বিকৃত পৈশাচিক মানব আদল ???

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানবতার নিরন্তর হত্যা রোধ করার কি কোন উপায় মানুষ জানে? মানুষ এর আদল কিন্তু আত্মাটা পিশাচের ...!!! এই বিকৃত জন্মের শেষ কোথায়??? যারা মানুষ মেরে ফেলে কিংবা মানুষ এর হাত-পা কিংবা তার রগ কেটে দেয় কিংবা মানুষ কে পশুর মতো কুড়ে কুড়ে খায় তাদের বিকৃতির সীমা কোথায়?

প্রশাসন ও আইন ব্যাবসায়ীরা এতোই ফাঁক ফোঁকর জানে যে যুক্তি- তর্কের মারপ্যাঁচে সত্য কে মিথ্যা এবং মিথ্যা কে সত্য বানিয়ে দেয় - তারা চিনে টাকা - চিনে না শুধু ন্যায় , সত্য আর সুবিচার কে ... যখন খুনের দন্ড হিসেবে ফাঁসি দেয়া হয় তখন এই প্রশ্ন উঠে না যে মানুষ এই আইনের মাধ্যমে নির্দোষ কে ফাঁসিয়ে দিতে পারে আবার খুনী নিশ্চিত হওয়ার পর ও তাকে ফাঁসির আদেশ না শুনিয়ে যাবজ্জীবন কারাদন্ড শুনিয়ে পার করে দেয়া হয় যেন তারা আইনের ফাঁক ফোঁকর দিয়ে বের হয়ে যেতে পারে ... কোথায় নিশ্চয়তা যে ন্যায় বিচার হচ্ছে??? কোথায় এই নিশ্চয়তা যে নিরপরাধী বিনা দোষে শাস্তি পাচ্ছে না??? কোথায় এই নিশ্চয়তা যে প্রকৃত দোষী যথাযথ শাস্তি পাচ্ছে??? এতো অনিশ্চয়তার পর ও যখন ব্যাভিচারীর মৃত্যুদণ্ডের আইন এর প্রশ্ন আসবে তার লাগিয়া আগে চিন্তার বিষয় হবে যদি মিথ্যা মামলায় মেয়েরা ছেলেদের কে ফাসিয়ে দেয় ??? !!! খুনির বিচারের আইনের আগে এইরকম প্রশ্ন আসেনি কিন্তু ধর্ষকের দন্ড বিচারে এই প্রশ্ন এসেছে , আসছে এবং আসতেই থাকবে ???!!! এটা কেমন প্রহসন??? কাকে বোকা বানান আপনারা??? নিজেকে নাকি সমাজ কে ??? নাকি নিপীড়িত কে ??? নাকি গোটা দেশ ও জাতিকে ???

স্বচ্ছতা যদি থাকে , পক্ষপাতিত্ব এবং দুর্নীতি যদি না থাকে তাহলে কোন আশঙ্কা ই ধোপে টিকে না ... ন্যায় বিচার নিশ্চিত করতে পারলে আর কোন শঙ্কা ই আসে না কিন্তু পৃথিবী নাকি সেই নরক যেখানে সুবিচার বলে কোন শব্দ ই নাই ...!!! আর সেখানে বাংলাদেশ তো কোথাকার কোন ছার !!! বাংলাদেশী কোথাকার কোন হোদল কুতকুত জাতি !!!


আইন কি পুরুষ নাকি??? নাকি আইন ঐ বিকৃত পৈশাচিক মানব আদল ???

যারা পর্যাপ্ত কাপড় পড়েন তারা ই বেশি লাঞ্ছিত এবং ধর্ষিত --- এখানে অপরাধী কে বলতে পারেন??? কোন নিয়ামক টা দায়ী এই ব্যাভিচারের জন্য ... ??? ঘর থেকে মিথ্যা বলে টেনে নিয়ে গিয়ে যে ব্যাভিচার তার জন্য কোন অশ্লীল অঙ্গভঙ্গি আর কোন ছোট কাপড় টা দায়ী ??? যে মেয়েটা মিথ্যা বলে বন্ধুত্বের মর্যাদা রক্ষা করলো তাকে কোন জাত বলে সম্মানিত করবো ??? মেয়েটা পুরুষ কে মানুষ ভাবতে পারছে না, হায়েনা ভেবে ভয়ে আতঙ্কে চিৎকার করে কাঁদছে ... !!! টেকনোলজি দিয়ে মানবতার উন্নয়ন হওয়ার কথা ছিলো আর সেই টেকনোলজি দিয়ে মানুষ এর আব্রু হরণ হচ্ছে!!! কিসের উন্নতি আর কোথায় উন্নয়ন ??? মানুষ রুপী হায়েনা গুলোর কি শাস্তি হওয়া প্রয়োজন ??? সহজ একটা ফাঁসি দিয়ে মৃত্যু দিলেই কি তার প্রাপ্য শাস্তি পূর্ণ হয়ে গেলো ??? দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড দেয়া যায় না??? মৃত্যুদণ্ড তো হতেই হবে তবে তার আগে তড়পায়ে তড়পায়ে হায়েনা গুলোকে সেই ভয়ংকর আতংকের শিকার বানিয়ে তারপর তাদের ফাঁসি কার্যকর করা প্রয়োজন ...। আমাদের দেশে সেই আইন পাশ হোক- এই আবেদন প্রশাসন এবং আপামর জনগণের কাছে ...
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×