এইটা কি রায় হইলো ? একজন খুনী , ধর্ষক এবং দেশ দ্রোহীর যাবজ্জীবন ??? বাচ্চু রাজাকারের রায় শুনার পর আমি আগের বার যখন সরকারের প্রহসন নিয়ে কথা বলেছিলাম তখন অনেক কট্টরপন্থী বন্ধুরা আমাকে তিরস্কার করেছিলো যে আমি কিছুতেই খুশী হতে জানি না কিন্তু আজকের রায় টা আমার অনুভব কে সত্য প্রমাণ করে দিলো... সরকার কাদের মোল্লা কে যাবজ্জীবন দিয়ে উনার মুক্তির পথ টা কে সুগম করে দিলো ... আপিল হবে তারপর অন্য যে কোন দল সরকার হবে তারপর এইসন খিনী ধর্ষক রা অবিলম্বে রেহাই পেয়ে যাবে !!! আমরা যারা সাধারন নিরপেক্ষ মানুষ তারা লেজুড় ভিত্তিক কথা বলি না ... নিজেদের বোধ দিয়ে নিরপেক্ষ কথা টা ই বলি আর হয়ে যাই তিরস্কার যোগ্য!!! বেগম শেখ হাসিনা, আপনি এবং আপনার প্রশাসন কি খেলা যে খেলছেন ৩০ লাখ শহীদ এবং বীরাঙ্গনা এবং মুক্তিযোদ্ধাদের সাথে তা আমার বোধগম্য নয় ... ১৬ কোটি বাংলাদেশীর সাথে যে প্রহসন করছেন তাও আমি ঠিক বুঝলাম না ... আপনারা কি ভয় পেয়েছেন??? মুক্তিযুদ্ধের চেতনা এবং আমাদের স্বাধীনতা নিয়ে এই চোর পুলিশ খেলার অধিকার কে দিয়েছে আপনাদের কে??? পরবর্তী নির্বাচনে নিজেদের জয় কে হালাল করার জন্য যে পন্থা আপনারা প্রয়োগ করে যাচ্ছেন তা সাধারন মানুষ এর সহ্য সীমার বাইরে ... যুদ্ধাপরাধীদের বিচার কাজ নিয়ে এইসব নাটক এবং চালাকির কোন অবকাশ নাই ... ১৬ কোটি বাংলাদেশীদের ২ কোটি সাধারন মানুষ ও যদি এখন ঘুরে দাঁড়ায় তাহলে আপনাদের পালানোর জায়গা থাকবে না ... সভ্যতা অর্জন করতে পারেনি বলে যে জাতি কে আমি সবসময় গালমন্দ করি সেই জাতি ই কোন কোন সময় ব্যাপক বিশাল ভদ্রতা এবং সভ্যতার পরিচয় দিয়ে যাচ্ছে হাজার অন্যায় অত্যাচার এর পর ও কিন্তু একদিন দেয়ালে পিঠ ঠেকবে আর ঐ দিন এই আওয়ামিলীগ, বি এন পি, জামাত-শিবির, জাতীয় পার্টির নেকড়ে গুলো একটা ও যাওয়ার জায়গা খুঁজে পাবে না... সরকার এবং বিরোধী দল সুযোগ করে দিচ্ছে গুপ্ত হত্যা শুরু করার ... ইন্ধন যোগাচ্ছে অরাজকতা শুরু করার ... দেশ যদি সামরিক বাহিনী ই চালাবে তাহলে এইসব So Called রাজনৈতিক দলের আবির্ভাব কেন আর কেনই বা তাদের হানাহানি, দুর্নীতি , দুর্বৃত্তায়নের শিকার দেশ এবং আপামর সাধারন জনগণ ??? আপনারা যে যেখানে আছেন আমাদের বাংলাদেশী বন্ধুরা দেশে, বিদেশে -- বিভাগ , জেলা, উপজেলা, ইউনিয়ন , থানা সবাই নিজ নিজ অবস্থানে প্রতিবাদ গড়ে তুলেন ... আজ রাজাকারের বিচারের যে রায় হলো তার বিরুদ্ধে রুঝে দাড়ান সবাই ... প্রতিবাদে সোচ্চার হন সবাই ... সবার কাছে এটাই আকুল আবেদন । আমাদের যে মেরুদন্ড আছে এবং আমরা যে মানুষ তা প্রমাণের সময় এটা ... আমরা, আপনারা সবাই মিলে আসুন সোচ্চার হই, প্রতিবাদ করি , বিক্ষোভ করি এই রায় নামক প্রহসনের বিরুদ্ধে ... কোন সরকার কিংবা রাজনৈতিক দল যেন আমাদের কে নিয়ে , আমাদের চেতনা এবং আকাঙ্ক্ষা নিয়ে আর খেলার সাহস না করে সেই ব্যাবস্থা আমাদের ই করে নিতে হবে ... তাই আজ যে আগুন জ্বলেছে সেই আগুনে পুড়ে যেন আমরা খাটি স্বর্ণ হতে পারি ... আমাদের প্রতিবাদী কন্ঠ্য এবং কার্যক্রম যেন লাগাতার চলতে থাকে --- মানুষ নামের হায়েনা গুলো যেন আর আমাদের কে বারবার খুন, ধর্ষণ , লুটপাট করতে না পারে ... মুক্তিযুদ্ধের চেতনা এবং সাধারন মানুষের বিশ্বাস ও আকাঙ্ক্ষা নিয়ে যেন কোন দল কিংবা মানুষ নামের পশু গুলো আর প্রহসন করতে না পারে সেজন্য আসুন বাংলাদেশের প্রতিটা কোণায় কোণায় আন্দোলন , প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলি ... ৭১ থেকে ২০১৩ - কোন বিশ্বাসঘাতক, কোন মীরজাফর এবং কোন রাজাকারের ই রক্ষা নাই , কোন মাফ নাই ... রাজাকারের বিচার একটাই --- ফাঁসি --- রাজাকারের ফাঁসির রায় এবং কার্যকর ফাঁসি চাই ...
আলোচিত ব্লগ
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।