somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংগ্রাম ও আমার কথা .।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ নবম দিন আমাদের সবার যুদ্ধাপরাধীদের ফাঁসির বিচারের রায়ের দাবীর আন্দোলন এর ...
এই কয়দিনে এই বিশাল গণজাগরণের জনসমুদ্রে কোন একটা আপত্তিজনক ঘটনা কিংবা দুর্ঘটনা ঘটেনি ... আমি তার চাক্ষুষ সাক্ষী ...
কোন অশ্লীলতা ঘটেনি ...
কোন চুরি ঘটেনি...
কোন মারামারি ঘটেনি...
কোন অমঙ্গলজনক ঘটনা ঘটেনি ...
প্রতিটা মানুষ এত cooperative & Supportive যে আমি নিজেকে এ মাটির সন্তান বলতে গর্বিত এবং ভালোবাসায় চোখ ভিজে উঠছে বারবার...।

হাতে হাত রেখে সমস্ত বিভেদ ভুলে , সমস্ত স্বার্থ ভুলে প্রতিটা মানুষ যে যার অবস্থান থেকে সহযোগীতা করেই চলেছে ... আমাদের সংগ্রাম কে সফল করতে , বিজয়ের পথে সচল হতে সবাই সবাই সবাই সচেষ্ট ...
এমন ঘটনা বিরল ... এমন সত্য , সুন্দর , কল্যাণকর গণ জোয়ার আমি দেখিনি আগে ভাই ... প্রতিটা সংগ্রামী ভাই এর প্রতি লাল সালাম যারা তাদের প্রতিটা মা, বোন , কন্যা, বন্ধু কে সর্বচ্চো সম্মান প্রদর্শন করেছে এই জনসমুদ্রে ... অনেক অনেক অনেক বেশী দোআ রইলো আমার সংগ্রামী সহযোদ্ধাদের প্রতি ...
লজ্জা পাচ্ছি কারণ আমি বহুবার আমার বাংলাদেশী জনতা কে অসভ্য জাতি বলেছি ...
আমাদের সংগ্রাম সফল হোক ...
এসো ভাই , এসো বোন - গড়ে তুলি আন্দোলন ...
এসো ভাই , এসো বোন - সফল করি আন্দোলন ...
জয় বাংলা ... জয় বাংলা ... জয় বাংলা ... মানবতার জয় হোক ...

যখন আপনি সত্য, সুন্দর এবং কল্যাণকর তখন আর বিচলিত এবং বিভ্রান্ত হওয়ার কোন অবকাশ এবং প্রয়োজন নাই...

জন মুখরিত প্রজন্ম চত্বর ... নারী- পুরুষ সবাই নিজ নিজ পরিবার নিয়েও এই মধ্যরাতে আমাদের সাথে সহমত ও একাত্মতা প্রকাশ করে চলেছে ...
গণ জোয়ার এক বিন্দু ও কমেনি ... প্রতিদিন ই গণ জোয়ারে আমরা নব উজ্জীবিত হচ্ছি ... ঘর বাড়ি বাচ্চা কাজ - সব ছেড়ে এখানে আমরা হাজার হাজার সংগ্রামী বিবেক ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই আন্দোলন কে বিজয়ের পথে নেয়ার প্রচেষ্টায় সদা জাগ্রত ... বিজয়ের পথ চেয়ে নির্ভীক নিশ্চিন্ত চিত্তে বিজয়ের অপেক্ষায় দিন গুনছি ... বিজয় আমাদের হবেই ... জয় বাংলা ... জয় বাংলা ... জয় বাংলা ..

মেয়েদের কে নিয়ে জামাত শিবির রা এত নোংড়া কথা বলে যাচ্ছে যেখানে ইসলাম নারী কুল কে এত সম্মান দিয়েছে এবং মুক্তিযুদ্ধের সময় ঐ মুসলিম রাজাকার এবং পাকিস্তানি হানাদার গুলো ধর্ষণের পর ধর্ষণ করে গেছে ... একমাত্র এই জামাত শিবির রাজাকারের বাচ্চা রাজাকারেরাই পারে মা-বোন-কন্যা নিয়ে নোংড়া কথা বলতে আর নোংড়ামী করতে ...

জামাত শিবিরের ভাই রা গাঞ্জা খায় না , শুধু ধর্ষণ করে...
জামাত শিবিরের ভাই রা গাঞ্জা খায় না , শুধু মানুষ খুন করে...
জামাত শিবিরের ভাই রা গাঞ্জা খায় না , শুধু জিহাদের নামে ভন্ডামি করে...
আলোর নিচে অন্ধকার আর সরিষার ভেতরে ভুত ...


আমি গত ৮ দিন লাগাতার এত মানুষ এর ভিড়ে থাকলাম কিন্তু আল্লাহর নামে বলছি --- সংগ্রামে আসা প্রতিটা ভাই আমার খাঁটি মুসলিম ... একটা অশ্লীলতা - একটা অশ্লীল স্পর্শ আমি ওইখানে পাই নাই , দেখি ও নাই ... এমন কোন দৃষ্টি ও দেখি নাই যেখানে জামাত শিবির এর বলা নোংড়া ভাষা কে মিলানো যায় ... সংগ্রামী ভাই ও বোনেরা খাঁটি মুসলিম অবশ্যয় ... তারা ধর্ম নিয়ে ব্যাবসা করে না ... তারা মিথ্যা কথা বলে না ... তারা গুজব ছড়ায় না ... তারা অন্যকে ভুল প্রমাণের জন্য নিজেরা মুখোশের আড়ালে লুকিয়ে গপ্ত আঘাত হানে না ...

আমাদের সংগ্রাম , আমাদের আন্দোলন , আমাদের চেতনা নিয়ে যেন কেউ খেলতে কিংবা রাজনীতি করতে না পারে সেজন্য আপনারা সবাই সচেষ্ট থাকেন ...
আমার কথা গুলো সবখানে ছড়িয়ে দেন অনুগ্রহ করে ...
আমাদের সংগ্রাম , আমাদের আন্দোলন , আমাদের চেতনা কে যেন কেউ বিক্রি করতে না পারে ...
আমাদের সংগ্রাম , আমাদের আন্দোলন , আমাদের চেতনা বিপননের পন্য নয় ...

এসো ভাই , এসো বোন - গড়ে তুলি আন্দোলন ...
এসো ভাই , এসো বোন - সফল করি আন্দোলন ...

আমাকে কে বা কারা গালাগালি করতেছে , হুমকি দিচ্ছে জানি না তবে গতকাল তারা আমাকে হুমকি দিয়ে গালাগাল করে একেবারে বিখ্যাত করে দিলো ... ধন্যবাদ ছাগু ভাইয়ে রা ...

# এক দফা এক দাবী - সমস্ত রাজাকার এবং যুদ্ধাপরাধীদের শুধু মাত্র ফাঁসি চাই অবিলম্বে ... এর কোন বিকল্প নাই ...

# জামাত - শিবির এর রাজনীতি বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে ...

জামাত - শিবির এর রাজনীতি বন্ধ হওয়া খুব জরুরী ... তাদের যা ভাষা এবং আচরন তাতে করে এটা পরিষ্কার যে তাদের রন্ধ্রে রন্ধ্রে রাজাকার এবং পাকিস্তানীদের বীজ বুনা এবং ঐ বীজ তাদের ভেতর থেকে কেউ বের করতে পারবে না ... সব থেকে বড় কথা ধর্ম কে পুঁজি করে, ধর্ম কে ব্যাবহার করে , ধর্মের নামে মিথ্যা ফতোয়া ছড়িয়ে যে রাজনীতি তা চরম ভয়ংকর ... মুসলিম জনতা ধর্মভীরু , ধর্মের ব্যাপারে অনেক স্পর্শকাতর আর জামাত- শিবির এই ধর্মকে ব্যাবহার করে বাংলাদেশী ধর্মভীরু মানুষ গুলোকেও ব্যাবহার করছে ... তাই এই অনাচার টা বন্ধ হওয়া দরকার ...

আমাদের সংগ্রাম চলছে এবং চলতেই থাকবে যতক্ষন না সমস্ত রাজাকার এবং যুদ্ধাপরাধীদের শুধু মাত্র ফাঁসি রায় হবে এবং তা অবিলম্বে কার্যকর করা হয় এবং জামাত - শিবির এর রাজনীতি বাংলাদেশ থেকে নির্মূল না করা হয় ...

এসো ভাই , এসো বোন - গড়ে তুলি আন্দোলন ...
এসো ভাই , এসো বোন - সফল করি আন্দোলন ...
আমার অব্জারভেশন বলে ...

আমাদের কে আরো বেশি অরগানাইযড হতে হবে ...
আমাদের কে কমিটি করতে হবে ...
আমাদের কে টার্গেট ফিক্স করতে হবে ...সরকার কে নির্দিষ্ট সময় বেধে দিতে হবে ...
আমাদের কে দায়িত্ব ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে আগাতে হবে...

আমাদের স্পষ্ট দাবী - সমস্ত রাজাকার এবং যুদ্ধাপরাধীদের শুধু মাত্র ফাঁসি চাই অবিলম্বে ... এর কোন বিকল্প নাই ... জামাত - শিবির এর রাজনীতি বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে ...জামাত - শিবির এর রাজনীতি আইন করে বন্ধ করতে হবে ...

আমাদের এই আহবান সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে ... শহর, বিভাগিয় শহর, মফঃস্বল , জেলা- উপজেলা, ইউনিয়ন, থানা, গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে দিতে হবে...

যে জাগরণ গড়ে উঠেছে , এটা কোন ফাজলামো কিংবা মজা না ... এই চেতনাকে ভাটা পড়তে দেয়া যাবে না ... এই চেতনাকে অপমান করা যাবে না ...

এই চেতনার পথ ধরেই আমরা আওয়ামীলীগ , বি এন পি , জাতিয় পার্টি , জামাত- শিবির সে যেই হোক না কেন তাদের করা প্রতিটা অন্যায় - অত্যাচার - দুর্নীতি - দুরব্রিত্তায়নের বিরুদ্ধে আমরা লড়তে পারবো , ন্যায়ের দাবি করতে পারবো এবং ন্যায় বিচার কে অর্জন করতে পারবো ... আমরা আমাদের অধিকার এবং নিরাপত্তা ছিনিয়ে আনতে পারবো নিশ্চয়... এই নব গণ জাগরন একদিনের নয় বরং সারাজীবনের ... আমাদের চেতনা দীর্ঘজীবী থাকবে ইনশাআল্লাহ ...

আমাদের সংগ্রাম চলছে এবং চলবে --- বিজয় আমাদের ই হবে ইনশাআল্লাহ ... জয় বাংলা ... জয় বাংলা ... জয় বাংলা ... মানবতার জয় হোক ...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×