প্রশান্তির নিঃশ্বাস
মনসুর আজিজ
আহাম্মদ আলী মশারির নিচে বসে আছে ঠিক শিকারি বিড়ালের মত। হাতে পাঁচ ব্যাটারির একটি টর্চ লাইট। লাল বোতামে চাপ দেয়ার সাথে সাথে তীব্র ফোকাস তীরের ফলার মত ছুটে গেল বাঁশ ঝাড়ের দিকে।একটু আগেই ওখানে খসখস আওয়াজ পেয়েছিল আলী। গত রাতও সে ভালমত ঘুমাতে পারেনি। দশটি মুরগীর কল্লাছাড়া দেহ এখনো তার চোখের সামনে ভাসছে। আকালের দিন। এক হাজার টাকার মুরগী শেষ! গেল শীতে দশ হাজার টাকার মুরগী মারা গেছে আলীর। জমির মোল্লা তার জোয়ান পোলাডা মারা যাওয়ার পর যেমনিভাবে কেঁদেছে,আহাম্মদ আলীও উঠানে গড়াগড়ি দিয়ে কেঁদেছিল প্রচন্ড শীতের সকালে। এখন আবার শিয়ালের উৎপাত। প্রতি রাতে মাচার নিচে এসে বাঁশের চটাগুলো ফাঁক করে মুরগীর কল্লাগুলো নিয়ে খেয়ে ফেলে চতুর শিয়ালগুলো। গত রাতের আগের রাতে এমন একটা আলামত দেখেছিল আহাম্মদ আলী। আজ আর তার চোখে ঘুম নেই। একটু পরপর পাঁচ ব্যাটারির টর্চ লাইটটি নিয়ে ফার্মের চারদিকে ঘুরে আসে সে। রাত প্রায় শেষের দিকে। এতণ ক্ষাইরেই ছিল আহাম্মদ আলী। জংলী মশার কামরে আর বাইরে থাকা গেল না । তাই এখন মশারির ভিতরে থেকে মুরগী পাহারা দিচ্ছে সে। মুরগীগুলোর বেশি রাওচাও নেই। চুপচাপ শুয়ে বসে সময় কাটাচ্ছে সেগুলো। দেশি মোরগের মত ককর কক শব্দ নেই । এক হাজার ওয়াটের বাল্ব জ্বলছে মাথার উপর। তার ভিতরেই মশারি টাঙিয়ে বসে আছে আহাম্মদ আলী । চোখদুটো মোরগফুলের মত লাল টকটকে। মশারির চারপাশে মশাগুলো চক্রাকারে ঘুরছে।মনে হয় আহাম্মদ আলীকে অপহরণ করাই তাদের ল্য।
ঝোপের ভিতর আবার খশখশ আওয়াজ পাওয়া গেল। গামছাটা কাধের উপর চাপিয়ে রাবারের জুতাটা পরে নিল আহাম্মদ আলী । হাতে পাকনা বাঁশের লাঠি।খাঁটি সরিসার তেল মাখতে মাখতে লাঠিটির গা থেকে যেন তেল বেয়ে পড়ছে। লাইটের আলোতে লাঠিটা চকচক করছে। আহাম্মদ আলী বিসমিল্লাহ বলে মশারি থেকে বের হল । মুরগীগুলো খেকখেক করে উঠল। আলীর কিছুটা রাগ চাপল মুরগীগুলোর উপর। ছেলেবেলা যখন সে ছিপারা পড়তে যেত মসজিদে,তখন তার স্বভাব ছিল সবার আগে মোরগের খোয়ারটা খোলা। সূর্য ওঠার আগেই সে খোয়ার খুলে দিত। এতে সবার আগেই সেগুলো খুদকুড়া কুড়িয়ে খেতে পারত । খোয়ারের কাছে আসতেই মোরগ মুরগীগুলো আহাম্মদ আলীর পায়ের আওয়াজ টের পেত আর কককক করে চারপাশ তোলপাড় করে তুলতো। একবার মোল্লাবাড়ির কুত্তাটা একটা মুরগীর ছাও ধরে যাওয়ার পথে তিনটা রাতা ধাওয়া করে কুত্তাটাকে। কুত্তাটার পিঠে ঠোকরের পর ঠোকর মারতে থাকে রাতাগুলো। কিশোর আহাম্মদ আলী ও তার সহপাঠিরা মক্তব থেকে ফেরার পথে দেখতে থাকে কুত্তা মোরগের লড়াই। ঠোকর খেয়ে মোরগের ছাওটা রেখে মোল্লাবাড়ির কুত্তা দৌড়ে পালিয়ে যায়।আহাম্মদ আলী আহত মুরগীর ছাওটাকে নিয়ে বাড়িতে আসে । শৈশবের কথা মনে পড়ায় আহাম্মদ আলীর দেশি মোরগের প্রতি মায়া বেড়ে যায়।
ফার্মের ভিতর মুরগীগুলো এখনও খেকখেক করে ডাকছে।
‘বজ্জাতগুলো কককক কইরা ডাকতে পারসনা? তোগো খাওন কি কম দেই? সেই নয়ার হাট থেইক্কা তোগো লইগা বস্তা বস্তা ফিড লইয়া আহি । ডাক্তরের দোকান থেইক্কা কারিকারি টেহা খরচ কইরা মেডিসিন আনি। শীতের সম হাজার পাওয়ারি লাইট জ্বালান লাগে। মুশুরি টাঙ্গাইয়া দিতে অয়। যেন শ্বশুর বাড়ি বেড়াইবার আইছে। আর আমাÍে আইছস একটা আহাম্মক।Íাইত ভইরা মোশার কামর খাইয়া তোগো পাহারা দেওন লাগে। শিয়াল কুত্তা আইলে জোরে কককক কইরা উঠলেওতো আমরা টের পাই। আগেবাগে রেডি অইয়া হেগো মাতাডা ছেইচ্চা দিতে পারি। খালি পারস আজাইরা খাইয়া দামরার লাহান শইল বানাইতে। বিশ দিন গেলে এক কেজি আর মাস গেলে দেড় কেজি। আর গোস্ত তেল মশল্লা দিলেও পেজপেজ করে । বেডারা তোগো কিলিগ্যা যে কিনা খায় হেই মর্মডাই বুঝলাম না। খালি বুঝি আল্লায় তোগো সহি সালামতে বাঁচায়া রাখলে দুইডা পইসা বেশি পামু।’
অনেণ নিজের খেদ মুরগীগুলোর উপর ঝাড়ল আহাম্মদ আলী।
ঝোপের পাশে কুটুর কুটুর আওয়াজ পাওয়া যাচ্ছে । আহাম্মদ আলীর শিরার রগগুলো রাগে লাফাতে লাগলো । ফিডের দাম বাড়ছে। ওষুদের দাম বাড়ছে। মুরগীর দাম বাড়ে নাই। বিদ্যুতের দামও বাড়ছে। হাজার হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে হয়। ফার্মের সবাই চোরা লাইন দিয়া ফার্ম চালায় । মাস শেষে দুই তিনশ টাকা বিল দেয়। মিটার রিডারের পকেট দু একশ টাকা আর একটা মুরগী ধরিয়ে দিতে পারলেই তারা মহা খুশি। দেশটা সব হারাম খোরে ভরে গেছে। আহাম্মদ আলী ধীরে ধীরে ঝোপের কাছে চলে আসছে। কুটুর কুটুর আওয়াজটা আরো স্পস্ট তার কানে এনে পোঁছে। মনে হয় কে যেন তার নিজের হারগোর চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। শরীরের লোমগুলো খাড়া হয়ে ওঠে আহাম্মদ আলীর । কপালে বিন্দু বিন্দু ঘাম। বাঁশের লাঠিটা শক্ত করে ধরে। মনে মনে আল্লাহর নাম স্মরণ করে। পারপাশে বুনো পোকা মাকর আর ঝিঁঝির ডাক। ভোরের লাল আলো ফুটে উঠবে একটু পর। আধ খাওয়া চাঁদ মেঘের আড়ালে ঢাকা পড়েছে। দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে আছে। একটু পর মোয়াজ্জিনের ডাকে জেগে উঠবে সবাই। মাঠ ঘাট সব সরব হয়ে উঠবে। আল্লাহর কি মহিমা। আহাম্মদ আলীর ভাবনা এখন ঝোপের উপর। আস্তে আস্তে পা টিপে টিপে হাঁটছে সে। লাইটটা কোমরে গুজে রাখল আহাম্মদ আলী । বাঁশের লাঠিটা দুই হাতে শক্ত করে ধরে আছে। বড় গাছটাকে আড়াল করে দাঁড়াল আহাম্মদ আলী । দুইটা শিয়াল শুয়ে শুয়ে মুরগীর নরম হাড়গোড় খাচ্ছে। দুইটা এক সঙ্গে মারার ফন্দি আটল আহাম্মদ আলী ।মনের ভিতর যুবক বয়সটা মাথাচারা দিয়ে ওঠে। একটার বেশি বারি দেয়া যাবেনা। এক বারিতেই কাত করতে হবে। আহাম্মদ আলী আরেকটু বায়ে সরে আসল । এবার মনের মত অবস্থান তৈরি করল । আর দেরি করা যাবেনা । দুইটার মস্তক একসাথে চূর্ণ করতে হবে ।বিসমিল্লাহ বলে লাঠিটা মাথার উপর তুলল আহাম্মদ আলী । এরপর দ্রুত দুইটি কদম ফেলে আঘাত হানল শিয়াল দুটোর মাথায়। মোম জায়গায়ই লেগেছে। এরপর, পরপর আরো দুইটা বারি মারলো প্রথম শিয়ালটার মাথায়। দ্বিতীয়টা মাথা কাত করে দৌড় দিয়েছে উত্তর দিকে।
আহাম্মদ আলী দৌড়ে ওটার পিছনের পায়ে আঘাত করল। শিয়ালটা ব্যাঙের মত লাফাতে লাগল। এরপর আবার একটু সামনে গিয়ে ওটার সামনের পায়ে আঘাত করল। এটাকে জীবিত রাখতে চায় আহাম্মদ আলী। ল্যাঙড়া শিয়ালটকে ফার্মের দেিণর আম গাছটায় বেধে রাখলে, আর কোন শিয়াল ভয়ে আসতে চাইবেনা ভবিষ্যৎ পরিণতির কথা ভেবে। আহাম্মদ আলীর চোখে মুখে বিজয়ের চিহ্ন। মোয়াজ্জিনের মিষ্টি মধুর আজানের সুর ভেসে আসছে। ল্যাঙরা শিয়ালটাকে গাছের সাথে বেঁধে সে চলেছে মসজিদের দিকে। ভোরের ঠান্ডা বাতাসে প্রশান্তির নিঃশ্বাস টানছে আহাম্মদ আলী। মুখে তার রাজ্য জয়ের হাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


