somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রমা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিকেলে বাসায় ফিরে দেখি রমা আমার বইপত্র তন্ন তন্ন করে কি যেন খোজঁচ্ছে । আমি বলার আগেই রমা বললোঃ আচ্ছা তোমার কাছে কিছু ইকোনিমিকসের বই ছিল না? দিতে পারবে ? একটু স্টার্ডি করবো ।
আমি হেসে বললামঃ কেন ? ইংরেজি সাহিত্যর দিন কি শেষ হলো?শ্রেক্সপিয়ারের প্রেম কমলো?
রমা কিছুটা উত্তেজিত হয়ে বললোঃ এই মানুষের বাচ্ছা মানুষ ! এক কথা বলো কেন? প্র্রয়োজন আছে আমার , একটি টিউশন পেয়েছি মাসে ষোল হাজার দিবে হপ্তায় দু'দিন দু'ঘন্টা ।
আমিঃ ইকোনমিকস?
রমাঃ হ্যাঁ ।
আমিঃ কোন ক্লাসে?
রমাঃ অনার্সে দ্বিতীয় বর্ষে সিটি কলেজে পড়ছে ।
আমিঃ ছেলে-নাকি মেয়ে?
রমাঃ ছেলে
আমিঃ তাহলে ছেড়ে দাও , তোমার সাথে লাইন মারার জন্য ওমন লোভনীয় প্রস্তাব দিয়েছে ।
রমাঃ না না ও আমার ছাত্রের কাজিন হয় ।
আমিঃ তুমি যাবে না ও টিউশনে ঠিক আছে ।
রমাঃ যদি যাই ?
আমিঃ কেন যাবে, টাকার কি খুব অভাব পড়েছে? যা করছো তাতেই তো হয়ে যাচ্ছে ।
রমাঃ আমি টিউশনটা করবো ।
আমিঃ আমি না করছি এর কোন দাম নেই ?
রমাঃ আমি তোমার মত না ।
আমিঃ আমার মত , কেমন ? কি বুঝাচ্ছো?
রমাঃ এই যে সমস্যা না হওয়ার আগেই ধরে নেই, এটা না ওটা ! এ জন্যই তেমন কিছু হয়না তোমার ।
আমিঃ খুব খোটা দেয়া শিখেছো আজ-কাল ।
রমাঃ যা সত্য তাই বললাম । আজকাল আমার কোন ভালো কিছুই তোমার চোখে সয় না ! আমাকে সাপোর্ট করাই ভুলে গেছ ।
আমিঃ গত সপ্তাহে তুমি ধানমন্ডী পার্কে ঘুরতে গিয়েছিলে কোন সহপার্টির সাথে ।
রমাঃ হ্যাঁ গিয়েছিলাম , আমি তো একা নই আমার সহকর্মীরাও ছিল ।
আমিঃ একজনের সাথে তোমাকে বেশি কথা-বা সময় কাটাতে দেখা গেছে ।
রমাঃ তুমি কি আমার পিছনে গোয়েন্দা লাগিয়েছো?
আমিঃ ঢাকা শহরটা এত ছোট জায়গা, গোয়েন্দা লাগে না , পাবলিক প্লেসে পরিচিত মানুষের অভাব নেই ।
রমাঃ কেন, সহকর্মীদের মধ্য কি কেউ বিশেষ হতে পারে না , যার সাথে কথা বলা যায় ।
আমিঃ আমি যদি বলি আমার সাথে শেষ কবে ঘরের বাইরে বের হয়েছিলে?
রমাঃ বের হতেই হবে কেন? দেখা তো হচ্ছে, কাছে তো প্রতিরাতেই পাচ্ছো ইচ্ছেমত ,শরীরের প্রয়োজনে ।
আমিঃ মাঝে মাঝে মনে মনে ভাবি, কারো সাথে মিশে যদি আমার চেয়ে বেশি ভালোবেসে ফেল ?
রমাঃ ভালোবাসা আসলে ,ভেসে ফেলবো ।
আমিঃ যদি কোনদিন টের পাই কি করবো জানো?
রমাঃ কি?
আমিঃ তোমার পা ভেঙ্গে পঙ্গু করে ঘরে বসিয়ে রাখবো , তোমাকে কোনদিন শেয়ার হতে দেব না ।
রমা কিছুটা হতভম্ব হয়ে গেল । কিছুক্ষন চুপ করে রইলো , পর রমা বললোঃ মা আজ ফোন দিয়েছিল , তোমার কথা জিজ্ঞাসা করলো, আমার কাজিন তাসমিয়া এইএসসির রেজাল্ট পাবলিশ হলো , ও ৪.৭৮ পেয়েছে । তোমার নাম্বারে নাকি অনেক বার কল করছিল ঢুকছিলো না , বিকেলে তুমি আসার আগে আমি ট্রাই করছিলাম তোমার রবি নাম্বারে ঢুকছিলো না ।
আমিঃ রবি খুব ডিস্ট্রাব দিচ্ছে আজকাল ।
রমাঃ সত্য্‌ই বলেছো, রবি নাম্বার অনেক প্রোবলেম হচ্ছে।
আমিঃ রমা কথা ঘুরিয়ে লাভ নেই , কোনদিন তোমাকে শেয়ার করতে পারবো না বলে দিলাম , যদি কোনদিন টের পাই সেদিন বুঝবে ।
এরপর রমা আমার দিকে কিছুক্ষন নিশ্চুপে তাকিয়ে থেকে উঠে চলে গেল ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

উন্মাদ; নেতা না জনগন

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৩



১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

×