somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিস্ময়কর যমজ শিশু!শিশুর উপর মা-বাবার কর্মফল।

০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শিশুর উপর মা-বাবার কর্মফলের প্রভাব যে কতখানি তা যুগে যুগে ধর্মগ্রন্থে বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে।কথিত আছে, হজরত বড় পীর আব্দুল কাদির জিলানী (রঃ) মায়ের গর্ভ থেকে ১৮ পারা কোরান শরীফ মুখস্থ করে এসেছিলেন।সেই কথা বাদ দিলাম।সন্তান জন্মের আগে-পরে মা-বাবা যা করেন তার প্রভাব কতটা বেশী তার জলজ্যান্ত প্রমান উপরের দুই বিস্ময়কর যমজ শিশু!দশ মাসের শিশু কী কী করতে সক্ষম। এই বয়সী শিশুরা হামাগুড়ি দিতে পারে, তারা কয়েকটা অর্থহীন শব্দও বলতে পারে। আর হ্যাঁ, এগুলো তো সবাই জানে। নতুন করে বলার আর কী আছে। তবে আপনি যখন জানতে পারবেন এই দশ মাস বয়সী শিশু সাঁতার কাটতে পারে, তখন নিশ্চয়ই এটি আপনাকে অবাক করে দেবে। তবে এটা সত্য ঘটনা। দশ মাস বয়সী যমজ উইলিয়াম ও অ্যালেনিটা মাত্র নয় মাস বয়সেই ২৫ মিটার দূরত্ব পর্যন্ত সাঁতার কেটে দৃষ্টি কেড়ে নেয় সবার। আশ্চর্য এই শিশু দুটির গর্বিত বাবা-মা হলেন মিস্টার ও মিসেস ট্রাইকুশ।

জন্মগতভাবেই বিশেষ এই ক্ষমতা লাভ করেছে শিশু দুটি। কেননা তাদের মা চারলোট্টি ট্রাইকুশ একজন সাঁতারের প্রশিক্ষক। খুব সচ্ছন্দেই সাঁতার কাটে এই যমজ শিশুরা। কোনো সাহায্য ছাড়াই নিজে থেকে সাঁতার কাটে তারা। শুধু তাই নয়, সাঁতার ভালোও বাসে এই শিশুরা। এসময় তাদের হাসতেও দেখা যায়। তবে শিশুদের জন্মের সময় তাদের বেঁচে থাকা নিয়েই সংশয়ে ছিলেন তাদের মা-বাবা। কেননা নির্দিষ্ট সময়ের ছয় সপ্তাহ আগেই জন্ম নেয় তারা। জন্মের পর তিন সপ্তাহ ইনকিউবেটরে (অপরিণত অবস্থায় জাত শিশুদের বা রোগজীবাণু পুষ্টিসাধন-যন্ত্র) রাখা হয় তাদের। তবে এখন পুরোপুরিই সুস্থ তারা। এই শিশুরা এখন ওয়ার্ল্ড সেলিব্রেটি হতে যাচ্ছে। শিশু বয়সেই সাঁতার কাটতে সক্ষম হওয়ায় বিশ্বজুড়ে খবরে পরিণত হয়েছে এই যমজ। কেবল তা-ই নয়, তারা এখন রীতিমত প্রশিক্ষকের কাছে শিক্ষা নিচ্ছে। প্রথমবার তাদের প্রশিক্ষক অ্যামি স্ট্যানলিও এই শিশুদের সাঁতার কাটতে দেখে অবাক হয়েছিলেন। ২০ বছরের প্রশিক্ষক জীবনে অ্যামিও এরকম আর দেখেননি। এখন শুধু তাদের নিয়েই সামনে এগিয়ে যেতে চান অ্যামি। এরই মধ্যে সপ্তাহে দু’বার পুলে সাঁতার কাটে উইলিয়াম ও অ্যালেনিটা। আর তাদের বাবা ট্রাইকুশ তো চেয়ে আছেন ২০২৮ অলিম্পিকের দিকেই। শিশুদের নিয়ে খুবই আশাবাদী তাদের মা। তবে এতে কোনো জোর খাটাতে চান না তিনি। এভাবেই যদি চলতেই থাকে তবে কে জানে হয়তো অলিম্পিক জয় করেই দেখাবে এই বিস্ময় শিশুরা।
তাই আমাদের সবার উচিৎ ভবিষ্যৎ বংশধরদের জন্য হলেও নিজেরা ভাল ভাবে এবং সৎভাবে জীবন যাপন করা।
শুভ ইংরেজী নব বর্ষ।
http://www.amar-desh.com/2012/12/13/1265.htm
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×