somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আড়াইহাজার-বাঞ্ছারামপুর সড়ক ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের যোগাযোগ সহজ হতে পারে।

০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বর্তমানে মেঘনা-গোমতী সেতু মেরামতের জন্য ঢাকা-চট্রগ্রাম,ঢাকা-সিলেট,ঢাকা-আখাউড়া রোডে কি পরিমান যানজট এবং ভোগান্তি তা একমাত্র ভুক্তভোগীই বলতে পারবেন। অথচ আড়াইহাজার-বাঞ্ছারামপুর সড়ক ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের যোগাযোগ সহজ হতে পারে। আর এজন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং বাস্তবায়ন।ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের যোগাযোগ ব্যবস্থা সহজ ও উন্নত করতে বিকল্প হতে পারে আড়াইহাজার-বাঞ্ছারামপুর সড়ক। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের দূরত্ব যেমন কমবে, তেমনি যানজট থেকে মুক্তি মিলবে। সম্ভাবনা ও সুযোগ থাকার পরও শুধু পরিকল্পনার অভাবে বিকল্প সড়ক ব্যবহার উপযোগী হচ্ছে না। সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আমিন জানান, বাঞ্ছারামপুর হয়ে

ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটের বিকল্প সড়ক চালু করা যেতে পারে। এর জন্য বর্তমান সড়ক বর্ধিতকরণ ঝুঁকিপূর্ণ সেতু পুনর্র্নিমাণ, সংস্কার ও বিশনন্দী-কড়িকান্দি ফেরিগুলোর আধুনিকায়ন করতে হবে।

জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রাম যেতে মেঘনা ও মেঘনা-গোমতী সেতু পার হতে হয়। কোনো কারণে সেতুগুলোতে সমস্যা হলে বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করা হয় ঢাকা-ভৈরব-ময়নামতি-চট্টগ্রাম সড়ক। এতে ৮৫ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হয়। অন্যদিকে ঢাকা-সিলেট রুটে চলাচলকারী যানবাহন কোনো কারণে বাধাগ্রস্ত হলে বিকল্প পথ হিসেবে ময়নামতি-ব্রাহ্মণবাড়িয়া সড়ক ব্যবহার করা হয়। এতে যানবাহনগুলোকে ৮৮ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হয়। অথচ যদি ঢাকা থেকে আড়াইহাজার হয়ে মেঘনা নদী পার হয়ে বাঞ্ছারামপুর-মুরাদনগর হয়ে ময়নামতি দিয়ে চট্টগ্রাম যাওয়া হয়, তবে ঢাকা-ভৈরব ময়নামতি রুটের চেয়ে ৮০-৯০ কিলোমিটার দূরত্ব কমে যাবে। বর্তমানে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব ২৪২ এবং ঢাকা-বাঞ্ছারামপুর-মুরাদনগর-চট্টগ্রাম সড়কের দূরত্ব ২৪৬ কিলোমিটার। অন্যদিকে ঢাকা-সিলেট রুটের দূরত্ব ২৪১ এবং ঢাকা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-সিলেট সড়কের দূরত্ব মাত্র ২৩৯ কিলোমিটার। যানযট থেকে মুক্তি পেতে এ রুটে উল্লেখযোগ্যসংখ্যক গাড়ি যাতায়াত করছে। যানবাহন চালক ও মালিকদের কাছে এরই মধ্যে যানজটমুক্ত নিরাপদ সড়ক হিসেবে এটা জনপ্রিয় হয়ে উঠেছে। এদিকে বর্তমানে আখাউড়ার স্থলবন্দর ব্যবহারকারীরা আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া-ভৈরব হয়ে গাউছিয়া এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হচ্ছে। যদি গাউছিয়া আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-রাধিকা-আখাউড়া সড়ক চালু হয়, তাহলে আখাউড়া স্থলবন্দর ব্যবহারকারীদের সময় ও দূরত্ব দুটোই কমে আসবে।

বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম জানান, মেঘনা নদী পার হয়ে বাঞ্ছারামপুরের ওপর দিয়ে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটের বিকল্প সড়ক হিসেবে এরই মধ্যে পরিচিতি লাভ করেছে। নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান জানান, অবশ্যই এ সড়কগুলো খুবই গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত বরাদ্দ পেলে এ সড়কগুলো খুব দ্রুত চালু করা সম্ভব। এ সড়কটি চালু হলে ঢাকা-চট্টগ্রাম সড়কের যানজট অনেক কমে আসবে। ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রবিউল আলম জানান, মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ করে কিছু রাস্তার বাঁক সোজা ও ঝুঁকিপূর্ণ এবং কিছু বেইলি সেতু অপসারণ করে নতুনভাবে সিসি সেতু নির্মাণ করা হলে এ রুটগুলোতে সবধরনের যানবাহন চলাচল করা সম্ভব হবে। সংস্কারের জন্য পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ প্রয়োজন।
মূল খবর এখানে-
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×