
শোনো মহাজন,
কারো দয়ার অপেক্ষায় নেই আমরা।
জেনে রাখুন, জীবনের গান শেষ হয়ে গেলেও আমরা কখনো থেমে যাই না।
জেনে রাখুন, নীরবতার মধ্যেও বলিষ্ঠ উচ্চারণ জন্ম নিতে পারে।
শোনো মহাজন,
স্কেল দিয়ে খাপে বসানো জীবনযাপনে আস্থা নেই আমাদের।
যে কথাগুলো মানুষ ফিসফিস করে বলতে চায়, আমরা সেটা চিৎকার দিয়ে বলতে চাই।
যে পথে জমে থাকে সব অনিশ্চিয়তা
সেই পথেই চলে আমাদের নিরন্তর যাত্রা।
শোনো মহাজন,
আপনারা যাকে বলেন হৃদয়ের রক্তাক্ত উৎসারণ, আমরা তাকেই বলি কবিতা।
আপনারা যাকে বলেন জীবনের গলি-ঘুপচি, আমরা তাকে বলি শিল্পের আঁকিবুঁকি।
শোনো মহাজন,
বিকৃত বা বিক্রিত কোনোটাই হওয়ার ইচ্ছে আমাদের নেই।
ফাঁসির দড়ি থেকে ফিরে আসা এক ধার করা জীবন আমাদের।
আপোষ নয়,আদর্শই আমাদের লক্ষ্য।
শোনো মহাজন, আমরা ভেঙেছি, কিন্তু ভেঙে পড়িনি।
শোনো, লোহার গরাদ দিয়ে আগ্নেয়গিরি থামানো যায় না।
শোনো, আমরা হারতে নয়, জিততে এসেছি।
আলো ক্রমেই আসছে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


