somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উগান্ডায় নয়মাস (পর্ব ১)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ হাততালির আওয়াজে ঘুম থেকে উঠে পড়লাম, জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখি আমাকে বহনকারী বিমানটি একটি বিশাল জলরাশরি উপর দিয়ে ছুটে চলেছে, আর পাইলটের ককপিট থেকে ঘোষনা আসছে, Dear Passengers, please fasten your seat belt we are now about to landing on Entebbe International Airport...... যাক এতক্ষনে হাততালির কারণটা জানতে পারলাম। আমরা এখন ল্যান্ড করছি বিখ্যাত এনটেবে এয়ারপোটর্ে, তা নাহয় বুঝলাম কিন্তু আমরা পানির উপরে কেনো? যাক আমার আশঙ্কা থেকেই বাচাতে কি না জানিনা, দেখলাম বিমানটি একটি পাকা রাস্তার উপর ল্যান্ড করেছে। পাশের যাত্রি থেকে জানতে পারলাম, যে জলরাশি দেখে আমার ঘুম ভেঙেছে, তার নাম লেক ভিক্টোরিয়া.......

আচ্ছা এবার একটু পেছনে তাকানো যাক, আমার যাত্রা শুরু হয়েছিলো ১৭ই মে সন্ধ্যায় ঢাকা থেকে, মধ্যেখানে ১৮ই মে দুবাই এয়ারপোর্টে প্রায় ৮ ঘন্টার যাত্রাবিরতী শেষে আবারো বিমানে ওঠা এবং তার পরবর্তি ঘটনা তো আগেই বলেছি। আর কি করতে এসেছি এখানে? আমি এখানে এসেছি একটি এন.জি.ও এর হয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে, আপাতত আমার গন্তব্যস্থল উগান্ডার রাজধানীর একটি হোটেলে, যেখানে আমার নামে একটি রুম বুক করা আছে। আবার পেছনে তাকানো যাক, আমার এখানে আসার ভিসা ছিলোনা, কারণ এই দেশে আসার জন্য পোর্ট এন্ট্রি ভিসা দেয়া হয়, যা এনটেবে থেকেই নিতে হয়। তো আমাদের ঢাকার কাস্টমস অফিসাররা আমাকে ছাড়পত্র দিতে বেশ গড়িমসি করছিলেন যেহেতু আমার ভিসা নেই। এজন্য অবশ্য পরবর্তীতে আমার কাগজ পত্র দেখে ছাড়পত্র দিয়েছিলেন। যাইহোক এরপর আর তেমন একটা ঝামেলা হয়নি। দুবাই নেমে মনে হয়েছে দেশের বাইরে আরেকটি দেশে এসে পড়লাম নাকি? কারন চারিদিকে বাঙালি আর বাঙালি। কেউ ঝাড়ু দিচ্ছে, কেউ ওয়াশরুম পরিস্কার করছে, কেউ আবার ইনফর্মেশন বক্সে বসে আছে। বাহ ভালোই তো!

তো এরকম সাতপাচ ভাবছিলাম আর এয়ারপোর্টের গাড়িটি আমাকে নিয়ে যাচ্ছিলো আমার হোটেল। শেষ বিকেলের আলোয় দেখছিলাম কামপালা শহর আর তার ব্যাস্ততা.....

এভাবেই হোটেলে পৌছে বাসায় খবর দিয়ে ঘুমিয়ে পড়লাম.....

(ক্রমশ...)
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×