(মহান শ্রমিক দিবস কে উৎসর্গ করে আমার এ কবিতা...)
হে শ্রমিক ভাই আমার –
আমরা আজ সবে এক হয়েছি,
আমরা আজ সবে মিলে হয়েছি পাহাড়।
এ পাহাড় দুর্বার,এ পাহাড় অগ্নির,
এ পাহাড়ের বুকে ঝর্ণা নেই,শুধু অগ্নিপাত।
হে শ্রমিক ভাই আমার –
এসো সাম্যের হাতে রাখি হাত,
এসো ধূসুর ব্যাথার সমূদ্দুরে ভেসে যাই,
উড়ে যাই মুক্ত বিহঙ্গের মতো,
ছড়িয়ে যাই – মুক্ত বাতাসে।
দেখো শ্রমিক,দেখ যুবা,
ঐ দূর আকাশে আজ মুক্তির ডাক।
আর হতাশা নয়,নয় লাঞ্ছনা,
যারা ভাবে পাশব আমরা-
এসো আজ দেখাবো তাদের ভয়াল রদ।
হে শ্রমিক ভাই আমার –
আজ হাতে রাখব সবে হাত,
অনেক করেছি বিলাপ আর আর্তনাদ,
অনেক সয়েছি, যতটুকু যায় না মানা,
তবু থামেনি জুলুম,বেড়েছে চিলের ডানা।
হে শ্রমিক ভাই আমার –
চলে এসো,এখনি চল-
আমরা সবে মিলে তুফান গড়ি,
বজ্রপাতে ভেঙ্গে দেই-
সব জালিম জানোয়ারের ডানা।
আমরা উন্মাদ, আমরা সাইক্লোন
আমরা হিংস্র হয়ে করব আঘাত
ঐ জালিম পাষাণদের পাঁজরে।
হে শ্রমিক ভাই আমার –
চলে এসো, চলে এসো,আমার বিশ্বাস তুমি আসবেই।
(মাতাল কবি -01/05/2011)
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।