শিরোনামগুলো মন্তব্যেই থাক, ইচ্ছেমতো শিরোনাম লিখে দিন
২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমি রূপকথা শুনি,
ভালোবেসে স্বপ্ন বুনি
তুমি আমি চুপচাপ,
অসময়ে ধুপধাপ।
দুঃস্বপ্নের কারাগারে ,কত সত্যের হাহাকার
চাপা কান্নায় কত মৃত্যু, উন্নয়নের ধারায়। তুমি আমি নির্ঘুম সুশীল,
অন্যায় দেখে পাশ ফিরি,
করি দেশ রক্ষার শপথ,
বীর দর্পে চলি পথ।
বদ্ধ আয়না ঘরে, কত মজলুম সন্তান আটকে থাকে
তাদের ছিড়ে যাওয়া লিগামেন্টগুলো নির্যাতনের গল্প বলে। তুমি আমি স্যালুট মারি,
গর্ব করে বুক চাপড়াই
দেশ রক্ষার প্রয়োজনে,
মিথ্যা সকল আয়োজনে।
বিভৎস্য কত মৃত্যুর সাক্ষী, পিলখানা আজও দাঁড়িয়ে আছে
হন্তারক গুলোই হর্তা-কর্তা, মা বোন গুলো বিধবা সাজে। তুমি আমি নদীর পারের ,
কবিতা লিখে বই ছাপাই,
কত সুন্দর এই দেশ,
কত সুন্দর প্রকৃতির বেশ।
৭ টি লাশ ভেসে উঠে , শীতলক্ষ্যা কান্না করে , প্রসব বেদনায়
কি এমন পাপ করেছিল তারা এই নিষ্ঠূর জামানায়। তুমি আমি বিদ্রোহী ,
আজ প্রয়োজনে বিপ্লবী
দীর্ঘ দাসত্বের ভাঙো শিকল,
রক্তের নদী বইছে কলকল।
জিতে যেতে শিখেছি , আর হারাবার নয় , মাথা নোয়াবার নই
প্রতিটি মৃত্যুর মহানায়কেরা শান্তিতে ঘুমিয়ে রয়।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রিক পুরাণে (Greek Mythology) কোনো একজন ঈশ্বর ছিল না , বরং অসংখ্য দেবদেবী ছিল। তবে জিউস (Zeus) হলেন গ্রিক পুরাণের প্রধান দেবতা , সমস্ত দেবদেবীর রাজা আকাশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০
কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন
ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু...
...বাকিটুকু পড়ুনগণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে...
...বাকিটুকু পড়ুন